জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

যে ছয়টি খাবার হাড় ক্ষয় প্রতিরোধ করবে

Share

অধিকাংশ মানুষই হাড়ের যত্ন নিয়ে খুব একটা চিন্তা করেন না। অতিরিক্ত লবণ, কোমল পানীয়, চা বা কফি খাওয়ার কারণে অনেক সময় হাড়ের ক্ষতি হয়। এছাড়া আরও অনেক কারণে হাড়ের ক্ষতি হতে পারে। এমন কিছু খাবার আছে যে গুলি নিয়মিত খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। সেই সঙ্গে হাড়ও মজবুত হয়ে ওঠে। যেমন-

১. মজবুত হাড় পেতে নিয়মিত ব্রকলি খেতে পারেন। ক্যালসিয়ামে ভরপুর এ সবজিটি হাড় মজবুত করতে সহায়তা করে।

২. টক জাতীয় ফল হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মুসাম্বি, কমলা, লেবু, জাম্বুরা বা এ জাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক এসিড থাকায় এ গুলো শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে।

৩. শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে তিলের বীজ খুবই উপকারী। প্রতি ১০০ গ্রাম কাঁচা তিলের বীজে ১ হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়।

৪. শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সয়াবিন খুবই উপকারী। এক কাপ বা ১০০ গ্রাম সয়াবিনে প্রায় ১৭৫ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। নিয়মিত সয়াবিন খেলে হাড়ের স্বাস্থ্য উন্নত হবে।

৫. শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে নিয়মিত ঢেঁড়শ খেতে পারেন। ৫০ গ্রাম ঢেঁড়শে প্রায় ১৭২ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়।

৬. কাঠ বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। এক মুঠো বা ১০০ গ্রাম কাঠ বাদামে প্রায় ২৬৬ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। তাই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ করতে প্রতিদিন এক মুঠো কাঠ বাদাম খেতে পারেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

26 September 2019

যে ছয়টি খাবার হাড় ক্ষয় প্রতিরোধ করবে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV