জেনে রাখুন, সুস্থ থাকুন

গর্ভাবস্থায় শুকনো ফল খাওয়ার যত উপকারিতা

Share

গর্ভাবস্থায় প্রত্যেক নারীরই সুষম খাবার খাওয়া উচিত। অন্যান্য পুষ্টিকর খাবারের পাশাপাশি এ সময় খাদ্য তালিকায় শুকনো ফল রাখা উচিত। এসব ফলে থাকা ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন, বিভিন্ন খনিজ অনাগত শিশু ও মায়ের স্বাস্থ্য রক্ষায় দারুণ ভূমিকা রাখে।

গর্ভাবস্থায় শুকনো ফল খেলে যেসব উপকারিতা পাওয়া যায়..

১. গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য একটা সাধারণ সমস্যা। শুকনো ফল যেমন-কিশমিশ, আখরোট, শুকনো এপ্রিকট, শুকনো আপেল, শুকনো ডুমুর, শুকনো খেজুর এবং বাদামে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এ গুলো কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়তা করে। গর্ভাবস্থায় প্রচুর হরমোন ভারসাম্যহীনতার কারণে কোষ্ঠকাঠিন্য হয়। শুকনো ফলে থাকা পলিফেনল এ সমস্যা দূর করে।

২. শুকনো ফল ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ উৎস, যা গর্ভাবস্থায় অতি প্রয়োজনীয়।এটি শিশুর জন্যও অত্যন্ত কার্যকরী।

৩. আলুবোখারা এবং খেজুর জরায়ুর পেশি শক্তিশালী করে।এছাড়া এ গুলি প্রসব-পরবর্তী রক্তপাতের সম্ভাবনা হ্রাস করে।

৪. গর্ভাবস্থায় শরীরে প্রচুর পরিমাণে আয়রনের ঘাটতি হয়। শুকনো ফলে থাকা আয়রন এ ঘাটতি পূরণ করে।

৫. শুকনো ফলে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ফলে গর্ভাবস্থায় হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে।

৬. শুকনো ফল শিশুর দাঁত এবং হাড়ের বিকাশের জন্য প্রয়োজনীয়। এসব ফলে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। এসব ভিটামিন ভ্রূণের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে।

তবে গর্ভাবস্থায় অতিরিক্ত শুকনো ফল, বাদাম খেলে গ্যাস্ট্রিক, এলার্জির সমস্যা হতে পারে। কারও কারও আবার ওজন বৃদ্ধি, ক্লান্তি এবং দাঁত ক্ষয় সমস্যাও দেখা দেয়।

সব শুকনো ফল এমনি না খেয়ে স্মুদি বা মিল্কশেকে মিশিয়ে খেতে পারেন। আবার কিছু কিছু শুকনো ফল শক্ত হওয়ায় খাওয়ার আগে পানিতে ভিজিয়ে রেখে খাওয়া যেতে পারে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

25 September 2019

গর্ভাবস্থায় শুকনো ফল খাওয়ার যত উপকারিতা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV