ঠোঁট বলে দিবে রোগ

Share

ঠোঁট অনেক সময় আমাদের শরীরের বার্তা দেয়। অনেকসময়েই ঠোঁট দেখে বোঝা যায় কী রোগ হয়েছে।

১) গোলাপি ঠোঁট: গোলাপি রঙের ঠোঁট শুধু যে দেখতেই সুন্দর তা নয়, এই রঙের ঠোঁট আসলে সুস্বাস্থ্যেরই ইঙ্গিত দেয়।

২) ঠোঁটে গাঢ় লাল বা কালো ছোপ: যদি এমনটা দেখেন, সে ক্ষেত্রে বুঝতে হবে শরীরে প্রয়োজনীয় পুষ্টির যথেষ্ট ঘাটতি হয়েছে। মাত্রাতিরিক্ত শারীরিক-মানসিক চাপের ফলেও এমনটা হতে পারে। এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। সঙ্গে মাছ, ভাত, আলু, গাজর, আমন্ড ইত্যাদি পুষ্টিকর খাবার নিয়মিত খেতে হবে।

৩) গাঢ় লাল ঠোঁট: লিভার, প্লীহা বা স্প্লিনের সমস্যা হলে, শরীর মাত্রাতিরিক্ত গরম হয়ে উঠলে ঠোঁটের রং গাঢ় লাল হয়ে যেতে পারে। ঘন ঘন বুক জ্বালা, অ্যাসিডিটির মতো সমস্যার ক্ষেত্রেও এই লক্ষণ প্রকাশ পায়।

৪) গাঢ় লাল বা কালচে ঠোঁট: আপনার যদি প্রচণ্ড হজমের সমস্যা থাকে, সে ক্ষেত্রে ঠোঁটের রং গাঢ় লাল বা কালচে হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে হজমের সমস্যা দূর করতে চিকিৎসকের পরামর্শ মেনে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন।

৫) সাদা বা ফ্যাকাশে ঠোঁট: ঠোঁটের রং যদি সাদা বা ফ্যাকাশে ধরনের হয়, সে ক্ষেত্রে তা রক্তাল্পতার লক্ষণ হতে পারে। চিকিত্সকের পরামর্শ মেনে পাতে রাখুন আয়রন সমৃদ্ধ খাবার-দাবার।

৬) ফিকে বেগুনি বা সবুজে রঙের ঠোঁট: যদি ঠোঁটের রং এমন হয়ে যায়, সে ক্ষেত্রে বুঝতে হবে হার্টে বা ফুসফুসের কোনও সমস্যার আগাম ইঙ্গিত হতে পারে। যদি এমন হয়, সে ক্ষেত্রে একটুও দেরি না করে চিকিত্সকের সঙ্গে যোগাযোগ করুন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

25 September 2019

ঠোঁট বলে দিবে রোগ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV