নির্বাচিত

ওষুধ প্রশাসনের মান নিয়ে প্রশ্ন

Share
Share

আবুল খায়ের

ওষুধের মান নিয়ন্ত্রণের চেয়ে বর্তমানে জরুরি দরকার ওষুধ প্রশাসন অধিদফতরের মান নিয়ন্ত্রণের। এই প্রশাসনের মান নেই তাই ওষুধের মান তো থাকার কথা নয়। দীর্ঘ ১৫ বছর ধরে এই প্রশাসনের মান নিয়ন্ত্রণ নিয়ে কর্মকর্তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে কতই না দেনদরবার করেছেন। তেমন কোন সাড়া মিলেনি। শুধু এই সরকার এসে পরিদফতর থেকে ওষুধ প্রশাসনের মর্যাদা অধিদফতরের পর্যায়ে উন্নীত করেছে। এতে কিছুটা উন্নয়নের মুখ দেখেছে ওষুধ প্রশাসন। কর্মকর্তারা এ কথা জানান। বর্তমানে রাজধানীসহ ৬৪ জেলার জন্য মাত্র ৪ জন ড্রাগ সুপার। এই সুপারগণের নেতৃত্বে সারাদেশে বাজারজাতকৃত কিংবা উৎপাদিত জীবন রক্ষাকারী ওষুধের গুণগতমান যাচাই-বাছাই ও তদারকি করার দায়িত্ব। চোরাইপথে আসা নিষিদ্ধ ঘোষিত ওষুধে বাজার একাকার। ওষুধ প্রশাসনের মহাপরিচালক ও পরিচালক ছাড়া আর মাত্র ১৯ জন সহকারী পরিচালক রয়েছেন এবং উপ-পরিচালক নেই। এই সকল কর্মকর্তা অধিদফতরের ফাইলের নিত্যদিনের কার্যক্রম সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। ২৫৮টি এলোপ্যাথিক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। হোমিওপ্যাথিক, ইউনানী, আয়ুর্বেদিক ও হারবালসহ ৭৯৮টি ওষুধ তৈরির কোম্পানি এই অধিদফতরের তালিকাভুক্ত। অধিদফতরের মাত্রাতিরিক্ত কাজের চাপে কোন্ প্রতিষ্ঠান কি ধরনের জীবন রক্ষাকারী ওষুধ তৈরি করে বাজারজাত করে আসছে, তা বেশিরভাগ কর্মকর্তার পক্ষে তদারক করা সম্ভব হয় না।

ওষুধ প্রশাসনের যানবাহনও নেই। এদিকে জীবন রক্ষাকারী ওষুধের নামে বিষাক্ত কেমিক্যাল সংমিশ্রণে জীবন ধ্বংসকারী, ভেজাল ও নিম্নমানের ওষুধের প্রকাশ্যে চলছে রমরমা বাণিজ্য। এটা দেখার কেউ নেই। পরীক্ষাগারের অবস্থা আরো শোচনীয়। অত্যাধুনিক পরীক্ষাগার নেই। রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ওষুধ প্রশাসনে দৈনন্দিন ফাইল ওয়ার্ক করেই কূল পান না কর্মকর্তারা। ইত্তেফাকের এ বিশেষ প্রতিনিধিকে এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ভাইরে আমাদের রক্ষা করার কোন রাস্তা খুঁজে পাচ্ছি না, ওষুধের মান নিয়ন্ত্রণের খোঁজ রাখবো কখন। এই জরাজীর্ণ অবস্থার মধ্যেও ওষুধ প্রশাসন নিম্নমান ও ভেজাল ওষুধ তৈরি করার দায়ে এ পর্যন্ত ২৬টি এলোপ্যাথিক ওষুধ কোম্পানির লাইসেন্স সাসপেন্ড করেছে।

১৯৮২ সালে ড্রাগ অর্ডিন্যান্স হলেও গত ২৮ বছরে এর আওতায় বিধিমালা প্রণয়ন করা হয়নি। এরশাদ সরকার শেষ সময়ে ড্রাগ অর্ডিন্যান্সের বিধিমালা করে গেলেও পরবতর্ী সরকার তা বাতিল করে দেয়। এরপর কোন সরকারই ড্রাগ অর্ডিন্যান্সের অধীনে কোন বিধিমালা প্রণয়ন করেনি। অপরদিকে বাজারজাতকৃত ওষুধের নির্ধারিত মূল্য এমআরপি লেখা থাকে।

এই সকল ওষুধের তালিকা নিয়মানুযায়ী গেজেটে প্রকাশিত হওয়ার কথা থাকলেও স্বাধীনতার পর অদ্যাবধি গেজেটে প্রকাশ করার কোন উদ্যোগ নেয়নি প্রশাসন। যার কারণে ওষুধের মূল্য যার যার ইচ্ছামত বৃদ্ধি করে থাকে। এই সকল ওষুধের গুণগত মান নিয়ে আদালতে মামলা হলে ঐ সকল ওষুধের গেজেট নামের তালিকা না থাকায় মামলার ফলাফল হয় শূন্য। ড্রাগ অর্ডিন্যান্স থাকলে তা তলাহীন ঝুড়ি। এলোপ্যাথিক ওষুধের ২৫৮টি কোম্পানির মধ্যে ২০৪টি উৎপাদন করে আসছে। ওষুধ প্রশাসনের মতে এই ২০৪টি কোম্পানি সচল এবং ২৮টি অচল। ২৮টি কোম্পানির উৎপাদন বন্ধ বলে ওষুধ প্রশাসন সূত্রে বলা হয়। এলোপ্যাথিক কোম্পানির মধ্যে ২০টির ওষুধের গুণগত মান ভাল। এই সকল কোম্পানির ওষুধ শুধু দেশে বাজারজাত চলছে তা নয়, বাংলাদেশের বাইরে ৭২টি দেশে রপ্তানি চলছে নিয়মিত। এই ২০টির বাইরে বাকি সব কোম্পানির ওষুধের গুণগত মান নিয়ে প্রশ্ন রয়েছে। ৯৫ ভাগ ওষুধে ভেজাল ও নিম্নমানের এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ সকল ওষুধ গ্রামাঞ্চলে দেদারসে বাজারজাত করা হয়। ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি সূত্রে জানা যায়, এ সকল কোম্পানির উৎপাদিত ওষুধে ৫০০ এমজির স্থলে ২০০ থেকে ৩০০ এমজি থাকে ৯০ ভাগ এবং ৩০০ থেকে ৪০০ এমজি থাকে ৯৯ ভাগ ওষুধে। ওষুধের পরিবর্তে আটা ও ময়দা থাকার প্রমাণ পরীক্ষায় পাওয়া যায়। পরীক্ষাগার থেকে নিম্নমান ও ভেজাল ওষুধের তালিকা পাঠালেও তেমন প্রতিকার হয়নি। প্রশাসনের এক শ্রেণীর কর্মকর্তা নিম্নমান ও ভেজাল ওষুধ উৎপাদনকারী কোম্পানি থেকে নিয়মিত মাসোহারা পেয়ে থাকে। এ কারণে বিনা বাধায় চলছে নিম্নমান ও ভেজাল ওষুধের বাণিজ্য। এ্যালোপ্যাথিক ওষুধের নামিদামি কোম্পানিগুলোর নিজেদের গুণগত মানের ব্যবস্থা রয়েছে। তবে হোমিওপ্যাথিক, ইউনানী, আয়ুর্বেদিক ও হারবাল ওষুধের গুণগত মান নিয়ন্ত্রণে কোন ব্যবস্থা নেই। ওষুধ প্রশাসন শুধু এ সকল কোম্পানি যে ফমর্ুলায় ওষুধ উৎপাদন করে সেই ফমর্ুলা অনুসরণ করে মাত্র। এলোপ্যাথিক উৎপাদিত ওষুধের গুণগত মান নিয়ন্ত্রণের জনবল নেই এবং টেস্টিং ল্যাবরেটরির জরাজীর্ণ অবস্থা। এই অবস্থায় হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক ইউনানী ও হারবালের ওষুধের গুণগত মান দেখার সময় নেই বলে এক কর্মকর্তা জানান। ড্রাগ অধ্যাদেশে এই সকল ওষুধকে স্বীকৃতি দেয়া হয়। সরকারি তালিকাভুক্ত হওয়ায় হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, ইউনানী ও হারবাল কোম্পানির পোয়া বারো। ওষুধের নামে কি সব বাজারজাত করে যাচ্ছে তা আলস্নাহ জানে বলে প্রশাসনের এক কর্মকর্তা জানান।

ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল আবুল কালাম আজাদ বলেন, সীমিত জনবলের কারণে মাঠ পর্যায় ওষুধের তদারকি নিয়ে সমস্যা হচ্ছে। অচিরে জনবল নিয়োগ এবং ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিকে অত্যাধুনিক উন্নীতকরণের চূড়ান্ত ব্যবস্থা নেয়া হয়েছে। এমআরপি যুক্ত ওষুধের গেজেট প্রকাশ করা হবে। দ্রুত ওষুধ প্রশাসনের সমস্যা নিরসন হয়ে যাচ্ছে বলে তিনি জানান।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

০৫ এপ্রিল ২০১২

ওষুধ প্রশাসনের মান নিয়ে প্রশ্ন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV