চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাবে যে পাতা

Share

বর্ষাকালে বাতাসে জলীয়বাষ্প এবং আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় ভিজে চুল সহজে শুকতে চায় না। দীর্ঘক্ষণ চুলের গোড়া ভিজে থাকায় আলগা হয়ে চুল ঝরে যেতে থাকে।

বর্ষা এলেই অনেকের অতিরিক্ত চুল পড়ে। অতিরিক্ত চুল পড়া বন্ধ করতে কী করবেন অনেকে তা বুঝতে পারেন না। অতিরিক্ত চুল পড়া বন্ধে ও নতুন চুল গজাতে ব্যবহার করতে পারেন একটি পাতা। পাতাটি আমাদের সবারই পরিচিত। এটি হচ্ছে পেয়ারা পাতা।

পেয়ারাপাতার এই গুণের কথা জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। আসুন জেনে নেই পেয়ারা পাতা কীভাবে অতিরিক্ত চুল পড়া বন্ধ করবে ও নতুন চুল গজাবে।

আসুন জেনে নেই চুল পড়া বন্ধের এই ঘরোয়া পদ্ধতি-

যেভাবে ব্যবহার করবেন,,,

৫-৬টি পেয়ারাপাতা ও একটি পাত্রে ৩-৪ কাপ পরিষ্কার পানি দিয়ে অন্তত ২০ মিনিট সেদ্ধ করে নিন। এরপর এই গরম পানির সঙ্গে ২ কাপ ঠাণ্ডা পানি মিশিয়ে নিন। এরপর এই উষ্ণ জল মাথার ত্বকে বা স্ক্যাল্পে দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে ১ ঘণ্টা রেখে দিন।

এক ঘণ্টা পরে মাথা ভালো করে ধুয়ে ফেলুন। ভালো ফল পাওয়ার জন্য রাতে ঘুমানোর আগে এই পদ্ধতিতে চুলের যত্ন নিন। সপ্তাহে অন্তত তিনদিন এই পদ্ধতি কাজে লাগিয়ে চুলের যত্ন নিতে পারলে অতিরিক্ত চুল ঝরার সমস্যা অনেকটাই কমে যাবে। এ ছাড়া গজাবে নতুন চুল।

পেয়ারাপাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। পেয়ারাপাতা অবশ্যই অকালে মাথার চুল ঝরে যাওয়া কমাতে সাহায্য করবে। সেই সঙ্গে নতুন চুল গজাতেও সাহায্য করবে। পেয়ারাপাতার রস চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ইমোশনাল স্ট্রেস প্রতিরোধে খাদ্যাভ্যাস ও ব্যায়াম

দিনের শুরুটা হয় ব্যস্ততা দিয়ে। অফিস, পড়াশোনা, সংসার, অর্থনৈতিক চাপ, সম্পর্কের টানাপোড়েন...

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

09 September 2019

চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাবে যে পাতা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV