জলবায়ু পরিবর্তনে ভয়ংকর খরার মুখে মেক্সিকো

Share

ইহেলথ২৪ ডটকম ডেস্ক: কয়েক শতাব্দের মধ্যে এমন খরার মুখোমুখি হয়নি মেক্সিকো৷ যাকে বলে ভয়াবহ দুর্দিন৷ আবহাওয়ার পরিবর্তন সেটাই ঘটিয়ে দিতে চলেছে এই দেশটির ভাগ্যে৷ তার জন্য সবরকমের মোকাবিলা প্রস্তুতি নিচ্ছে সরকার৷

 
ব্যাপারটা নিয়ে সর্বাগ্রে যিনি মাথা ঘামিয়েছেন, তিনি আর কেউ নন, স্বয়ং মেক্সিকোর প্রেসিডেন্ট৷ ফেলিপে কালদেরন৷ জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে যেসব সমস্যা চলছে এবং আসতে চলেছে, সেসব নিয়ে এই মানুষটি যথেষ্ট সচেতন৷ নিজের দেশের সমস্যার মোকাবিলায় তাই তিনিই সর্বাগ্রে তৎপরতা দেখাতে শুরু করেন৷
 
তৎপরতার প্রসঙ্গে আসবো পরে৷ আগে শোনা যাক সমস্যার সালতামামি৷ মেক্সিকোর মোট ছয়টি অত্যন্ত ‘সুখা’ বা খরা কবলিত প্রদেশের বাসিন্দারা গত বছরের ডিসেম্বর থেকে প্রবল জলকষ্টে ভুগছেন৷ চাষের পানি তো দূরস্থান, পানীয় জলেরও সন্ধান নেই তাদের কাছে৷ পরিস্থিতি এতটাই গভীর যে সরকারের উদ্যোগই একমাত্র ভরসা৷ আর সে উদ্যোগের পন্থা অনুসন্ধান আদৌ সহজ নয়৷
 
এবার আসা যাক কৃষিকাজের ক্ষতির পরিমাপের বিষয়ে৷ পরিসংখ্যান জানাচ্ছে, মেক্সিকোর এই খরার ফলে এক বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের শষ্য নষ্ট হবে৷ ইতিমধ্যেই সেই শষ্য নষ্ট হওয়ার দুঃসংবাদ শোনা যাচ্ছে সেদেশের বিভিন্ন প্রান্ত থেকে৷ আর শষ্য যদি কম ফলে, তার প্রভাবে যা হবে, তা হলো খাদ্যাভাব৷ তার কথাও যে শোনা যাচ্ছে না, তা নয়৷ উত্তর মেক্সিকোর আদিবাসী তারাউমারা প্রজাতির কয়েক লক্ষ মানুষ এই খাদ্য সংকটের সবচেয়ে বড় শিকার৷ এ তথ্যও সরকারেরই৷ ইতিমধ্যেই সেখানে পরিস্থিতি সামলাতে কয়েক মিলিয়ন লিটার দুধ আর টন টন খাদ্য পাঠিয়েছে মেক্সিকো সরকার৷ তবে তাতে যে সমস্যার কোন সমাধান হবে না আদৌ, সেকথাও জানিয়েছে সরকারি বিবৃতি৷
 
এখানেই শেষ নয়৷ পরিবেশ আর আবহাওয়ার পরিবর্তনজনিত এই বিপুল খরা আর কী সমস্যা আনতে চলেছে মেক্সিকোর জন্য? প্রশাসনিক কিছু পরিসংখ্যান জানাচ্ছে, এই খরা আর যে সমস্যাটিকে বড় করে তুলতে চলেছে তাহল গবাদি পশুর সংখ্যা দ্রুতহারে কমে যাওয়া৷ আসলে মেক্সিকোর গবাদি পশুর, বিশেষ করে গরুর বিশাল চাহিদা রয়েছে অ্যামেরিকার বাজারে৷ মাংসের জন্য অ্যামেরিকা মেক্সিকোর গরুগুলিকে কিনে নিতে নিতে এখন যে পরিস্থিতিতে মেক্সিকো পৌঁছেছে, তাতে তাদের নিজেদের জন্য প্রায় কিছুই অবশিষ্ট থাকছে না৷ গত মাস থেকে মেক্সিকোর গবাদি পশুর, বিশেষ করে গরুর দাম বেশ ভালোই চড়ে গেছে৷ কারণ, পশুর অপ্রতুলতা৷ এখন যা পরিস্থিতি, তাতে খরার কারণে অনেক পশুই দ্রুত রোগের শিকার হচ্ছে৷ ফলে অদূর ভবিষ্যতে যে পরিস্থিতি আসতে চলেছে, তাতে মেক্সিকোর চিহুয়াহুয়া এলাকায়, যেখানে এই ধরণের পশু খামারগুলি সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে, তাদের মালিকদের প্রায় মাথায় হাত৷
 
যেমন চিয়াহুয়া এলাকার ডেল রিও-র নামজাদা একটি খামারের মালিক ড্যারেল হারগ্রোভ৷ সংবাদসংস্থা রয়টার্স-কে তিনি জানিয়েছেন, ‘‘১৯৫০ সালের পর থেকে এতবড় পশুখামারের দুর্যোগ এদেশে আসেনি৷ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, খরার কারণে এবং যথেষ্ট পুষ্টিকর খাদ্যের অভাবে আমাদের গরুগুলো অধিকাংশই অপুষ্টিতে ভুগছে৷ এই অপুষ্ট গরুগুলি প্রজননের জন্যও ভালো নয়৷ কারণ এদের থেকে যেসব পরবর্তী প্রজন্মের গরু জন্মাবে, তাদের স্বাস্থ্য ভালো হবে না৷ ফলে আগামী বেশ অনেক বছর ধরে এই সমস্যা থেকেই যাবে৷”
 
সমস্যার সাতকাহন এখানেই শেষ হয়নি মেক্সিকোর জন্য৷ খরা মানেই পানির স্বল্পতা৷ তার ওপরে মেক্সিকোর পয়োপ্রণালী এবং পানি সরবরাহের যে মান্ধাতা আমলের ব্যবস্থা রয়েছে, তার দীর্ঘকাল কোনোরকমের সংস্কার করা হয়নি৷ যার ফলে মাটির তলায় বা ওপরে বহু জায়গায় পাইপ ফেটে রয়েছে৷ যাতে বিপুল পরিমাণের পানির অপচয় লেগেই রয়েছে প্রতি বছর৷ সেই ব্যবস্থাকে ঠিক করতে এবার উঠেপড়ে লেগেছে মেক্সিকোর সরকার৷ প্রেসিডেন্ট কলদেরন মেক্সিকোর পানিসম্পদ মন্ত্রণালয়কে বিশেষ নির্দেশ দিয়েছেন এ বিষয়ে৷ খরার সম্ভবনা জানার পর থেকেই কিছু বিশেষ গবেষণা চালায় সরকার৷ তার থেকে জানা যায়, আগামী দুই দশকে মেক্সিকোকে কয়েক বিলিয়ন ডলার ব্যয় করে তাদের পানি পরিবহণ ব্যবস্থার আধুনিকীকরণ করতেই হবে৷ অন্য উপায় নেই৷
 
সেই মোতাবেক, মেক্সিকোর পানিসম্পদ মন্ত্রণালয় বা কনাগুয়াকে বিশেষ নির্দেশ দিয়েছে সরকার৷ এই খাতে ৩০০ বিলিয়ন পেসো (মেক্সিকান মুদ্রা ) বা ২৩.৬৮ বিলিয়ন মার্কিন ডলার মঞ্জুর করেছে সংসদ৷ সেই অর্থে পানি পরিবহণ ব্যবস্থাকে পুরোদস্তুর আধুনিকীকরণ করা হবে মেরামত করা হবে ফুটো হয়ে যাওয়া পাইপগুলি৷ গৃহস্থালীতে ব্যবহৃত জলকে যাতে পুনর্ব্যবহার করা যায়, তার বিশেষ পরিকাঠামো তৈরি করাও হবে৷
 
এ সবই হবে এবং তার ব্যবস্থা নেয়া হয়েছে৷ কিন্তু আবহাওয়া পরিবর্তনের কুপ্রভাবে মেক্সিকোর সমস্যার সমাধান আগামী দুই দশক ধরে খুঁজতে হবে, বলছেন পরিবেশবিদরা৷ সেই সমস্যার হাল এত সহজে মিলবে না৷ সূত্র: ইন্টারনেট

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

24 March 2012

জলবায়ু পরিবর্তনে ভয়ংকর খরার মুখে মেক্সিকো

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV