স্বাস্থ্য সংবাদ

পাহাড় কাটার সময় ১০টি বুলডোজার জব্দ

Share
Share

পাহাড় কাটার সময় ১০টি বুলডোজার জব্দ
পাহাড় কাটার সময় ১০টি বুলডোজার জব্দ
নিজেস্ব প্রতিবেদক: পাহাড় কাটার সময় চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (কেইপিজেড) থেকে ১০টি বুলডোজার জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী কেইপিজেড এলাকায় অভিযান চালিয়ে এসব বুলডোজার জব্দ করেন।

তিনি জানান, কেইপিজেড কর্তৃপক্ষকে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে গত জানুয়ারিতে পাহাড় কাটার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। কিন্তু তারা ওই নিষেধ না মেনে পুনরায় পাহাড় কাটছে। শনিবার হাতেনাতে তার প্রমাণ মিলেছে।

 

 

তাদের আগের ছাড়পত্র বাতিল করে পাহাড় কাটার অপরাধে মামলা এবং জরিমানা করা হবে বলেও জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক।

পাহাড় কাটার সময় র‌্যাব ও পুলিশের সহায়তায় এতে জড়িত সাত শ্রমিককে আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়া হয়। তবে কেইপিজেড কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

জব্দকৃত বুডোজারগুলো আনোয়ারা উপজেলা নির্বাহী পরিষদ কার্যালয়ের সামনে নিয়ে যাওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানায়, গত ২২ জানুয়ারি মুনীর চৌধুরী কেইপিজেডে প্রথম দফা অভিযান চালিয়ে তাদের পাহাড় কাটা বন্ধ রাখতে নির্দেশ দিয়েছিলেন। এরপরও তারা পাহাড় কাটায় শনিবার এ অভিযান চালানো হয়।

মুনীর চৌধুরী বলেন, “কেইপিজেড কর্তৃপক্ষ ৪০-৬০ ফুট উচ্চতার পাহাড় কেটে সমতল এবং দুটি জলাধার ভরাট করেছে। পরিবেশ আইনে এসব কাজ দণ্ডনীয় অপরাধ।

পশ্চিম পটিয়া ও আনোয়ারা উপজেলার আড়াই হাজার একর পাহাড়ি ভূমিতে কেইপিজেড এলাকা। পরিবেশ অধিদপ্তর থেকে ২০০৯ সালের ২৩ নভেম্বর ৩৩টি শর্ত সাপেক্ষে কেইপিজেডকে পাহাড় কাটার অনুমতি দেয়া হয়।

তবে কেইপিজেডের মহাব্যবস্থাপক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. শাহজাহান সাংবাদিকদের কাছে অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “পরিবেশ অধিদপ্তর থেকে অনুমতি নিয়েই শিল্পায়নের জন্য প্লট করছি। নিষেধাজ্ঞার পর যেসব এলাকায় কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল সেখানে বন্ধ রয়েছে।”

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

২৪ মার্চ ২০১২

পাহাড় কাটার সময় ১০টি বুলডোজার জব্দ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV