জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

চিচিঙ্গার এতো গুণ!

Share
Share

কমন সবজি চিচিঙ্গা। সবজি বাজারের প্রতিটি দোকানে দেখা যায় চিচিঙ্গা। শীতকালের তিন মাস বাদ দিয়ে সব সময়েই এই সবজিটি পাওয়া যায়। একটু তিতকুটে স্বাদের হলেও রান্নার পর তা থাকে না। ভাজি, ঝোল, অন্যান্য সবজির সঙ্গে বিভিন্ন ভাবে খাওয়া যায় এই চিচিঙ্গা। দেখতেও খুব সুন্দর। সুবজ রঙের মাঝে সাদা সাদা লম্বা টান রয়েছে।

চিচিঙ্গার প্রচুর স্বাস্থ্য গুণ রয়েছে। এতে প্রচুর পুষ্টি উপাদান, ভিটামিন এবং খনিজ রয়েছে। এছাড়া এতে আঁশ, সামান্য ক্যালরি এবং প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি রয়েছে -যা মানবদেহের জন্য খুবই উপকারী।

চিচিঙ্গা অনেকের কাছে প্রিয় একটি গ্রীষ্মকালীন সবজি। এর অনেক ঔষধি গুণও রয়েছে। চিচিঙ্গার ১০০ ভাগ ভক্ষণযোগ্য অংশে ৯৫ ভাগ পানি, ৩.২-৩.৭ গ্রাম শর্করা, ০.৪-০.৭ গ্রাম আমিষ, ৩৫-৪০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ০.৫-০.৭ মিলিগ্রাম লৌহ এবং ৫-৮ মিলিগ্রাম খাদ্যপ্রাণ সি রয়েছে।

আসুন জেনে নিন দেহের কি কি উপকারে আসে এই চিচিঙ্গা….

হৃদযন্ত্রের জন্য উপকারি:

রক্তচাপ কমিয়ে নার্ভাস সিস্টেমকে সুস্থ রাখা ও হৃদস্পন্দন ঠিক রাখতে সাহায্য করে চিচিঙ্গা। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, তাই কার্ডিওভাস্কুলার সিস্টেমকে সুস্থ রাখে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:

গবেষণায় দেখা গেছে, চিচিঙ্গাতে অ্যান্টিবায়োটিক উপাদান রয়েছে। এছাড়া এতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টও আছে অনেক, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই চিচিঙ্গা স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে:

প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকায় চিচিঙ্গা ক্যান্সার সৃষ্টিকারী ফ্রি রেডিক্যাল প্রতিরোধ করে। তাই ক্যান্সার প্রতিরোধ করতে চিচিঙ্গা নিয়মিত খেতে পারেন।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে:

চিচিঙ্গাতে পুষ্টিগুণ বেশি ও ক্যালরি কম থাকায় এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুব ভালো এক সবজি। তাই আপনার খাদ্য তালিকায় এই সবজি থাকা একান্ত জরুরি।

টাক পড়া রোধ করে:

চুল ঝরে টাক পড়া প্রতিরোধে চিচিঙ্গা বেশ উপকারি এক সবজি। চুলের গোড়া মজবুতের সঙ্গে সঙ্গে নতুন চুল গজাতেও সহায়তা করে। এতে প্রচুর ভিটামিন ও মিনারেল থাকায় চুল ও ত্বকের জন্য খুব উপকারি। কয়েকটি গবেষণায় দেখা গেছে, খুশকি দূর করতেও এটি বেশ ফলদায়ক।

হাড় ও দাঁত মজবুত করে:

চিচিঙ্গায় আছে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও ফসফরাসের মতো প্রচুর মিনারেল, যা হাড় ও দাঁত মজবুত করে।

কফ-কাশি দূর করে:

চিচিঙ্গা কফ-কাশি দূর করে শ্বাস-প্রশ্বাসের জটিলতা কমায়। কফ ও সর্দিতে টক্সিন, বাইরের ক্ষতিকর উপাদান আটকে বড় ধরনের রোগ সৃষ্টি করে। এ থেকে রেহাই দেয় চিচিঙ্গা।

জ্বর সারিয়ে তোলে:

আবহাওয়া পরিবর্তনের সঙ্গে জ্বরে আক্রান্তের ঘটনা প্রায়ই ঘটে। চিচিঙ্গা এসব জ্বর দ্রুত সারিয়ে তুলতে সহায়তা করে।

অ্যাসিডিটি দূর করে:

চিচিঙ্গা খেলে অ্যাসিডিটি প্রতিরোধ করা সম্ভব। গ্যাস্ট্রিকের সমস্যা, পেপটিক আলসার সারাতেও সাহায্য করে চিচিঙ্গা।

লিভারের উপকারী:

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, চিচিঙ্গায় প্রচুর হেপাটো প্রোটেকটিভ উপাদান আছে যা লিভারের অনেক সমস্যা দূর করে।

হজম শক্তি বাড়ায়:

যেসব শিশু হজমের সমস্যায় ভোগে, তাদেরকে চিচিঙ্গার তরকারি খাওয়ালে দ্রুত সেরে উঠবে। এতে প্রচুর আঁশ থাকে বলে কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়তা করে এটি। তাই হজমের সমস্যায় যারা ভুগছেন, তারা এই সবজি নিয়মিত খেতে পারেন।

বিষাক্ত উপাদান দূর করে:

শরীর থেকে বিষাক্ত উপাদান দূর করে শরীর সুস্থ রাখে, প্রস্রাবের পরিমাণ বাড়ায় ও লিভারের কার্যকারিতা বাড়িয়ে দেয় চিচিঙ্গা।

এই সবজি যেমন সহজ লভ্য তেমনি দামেও কম। দেহের উপরোক্ত ক্ষেত্রগুলোতে উপকারেও আসে। পরিবারের সবাই এই সবজিটি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। ফলে নানা রোগ থেকে আপনি ও আপনার পরিবারের সদস্যরা সুরক্ষা পাবেন।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে কিডনি রোগ সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত...

Related Articles

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...