স্তন ক্যান্সার প্রতিরোধ করে যেসব খাবার

Share

ক্যান্সার শুনলেই মানুষ আঁতকে উঠে। মনে করে, বাঁচার আর উপায় নেই! নারীদের ক্যান্সারে মধ্যে স্তন ক্যান্সার হল অন্যতম। এই রোগে আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়েই চলছে। গবেষণায় উঠে এসেছে যে, আটজন মহিলাদের মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছে।

নারীদের মধ্যে সাধারণত লুকানোর প্রবণতা রয়েছে। বিশেষ করে এ রকম রোগের ক্ষেত্রে আরও বেশি। যা এক সময় ভয়াবহ অবস্থায় নিয়ে যায়। শরীরের একটি অঙ্গ মনে করে চিকিৎসার পাশাপাশি প্রতিদিনের খাদ্য তালিকায় এমন খাবার রাখুন যা স্তন ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

এবার জেনে নিন স্তন ক্যান্সার প্রতিরোধে কার্যকর যেসব খাবার….

মাশরুম:

মাশরুমে আছে বেটা-ডি গ্লুমেন, লেম্পটোল, টারপিনওয়েড। গ্রুপ বেনজোপাইরিন, ট্রাইটার পিন, এডিনোসি ও ইলুডিন যা ক্যান্সার রোগ প্রতিরোধে সক্ষম। এটি টিউমার প্রতিরোধেও সহায়ক। সম্প্রতি জাপানের জাতীয় ইনিষ্টিটিউটের এক গবেষণায় জানা যায় যে, মাশরুমের ক্যান্সার প্রতিহত করার ক্ষমতা রয়েছে।

ডিমের কুসুম:

ডিম স্তন ক্যান্সার থেকে মুক্ত রাখে। ডিমে কোলিন নামক উপাদান ২৪% পর্যন্ত বিদ্যমান। যা ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে থাকে। যুক্তরাষ্ট্রের এক গবেষণায়, ডিমের কুসুমে বিদ্যমান উপাদানটি স্তন কোষের কার্য্যক্রম সঠিকভাবে পরিচালনা করে থাকে। তাই ডিমের কুসুম স্তন ক্যান্সার প্রতিরোধ করে থাকে।

দুধ ও দুগ্ধ জাতীয় খাদ্য:

দুধে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, আয়রন এবং অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান বিদ্যমান। দুধ ও দুগ্ধ জাতীয় খাদ্য স্তন ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

ব্রোকলি:

ব্রোকলিতে সালফ্রোফেইন নামক উপাদান আছে যা স্তন ক্যান্সার প্রতিরোধ করে থাকে। তাই প্রতিদিন খাদ্য তালিকায় ব্রোকলি রাখুন।

সামুদ্রিক মাছ:

সামুদ্রিক মাছে পর্যাপ্ত ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড উপাদান বিদ্যমান। যা স্তন ক্যান্সার প্রতিরোধে বিশেষভাবে কার্যকর।

ডালিম:

যুক্তরাষ্ট্রের সিটি অফ হোপস বেকম্যান রিসার্স ইনস্টিটিউটের বৈজ্ঞানিকদের মতে- ডালিমে এ্যালাজিক অ্যাসিড, অ্যান্টি-অক্সিডেন্টসমূহ যা ক্যান্সার সৃষ্টি হয় এমন এনজাইমকে প্রতিরোধ করতে সাহায্য করে। তাই ডালিম স্তন ক্যান্সার প্রতিরোধে কার্যকর।

পালংশাক:

পালংশাকে বিশেষ হজমকারক আঁশ বিদ্যমান। যা মহিলাদের স্তন ক্যান্সার প্রতিরোধ করতে বিশেষ ভূমিকা রাখে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা...

Related Articles

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

25 July 2019

স্তন ক্যান্সার প্রতিরোধ করে যেসব খাবার

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV