নখের হলুদ দাগ দূর করবেন যেভাবে

Share

বাঙালি নারীর নখে হলুদের দাগ থাকবে না তাই কি হয়! শখের বসে হোক কিংবা প্রতিদিনের দায়িত্বের কারণে হোক, রান্নাঘরে যেতে হবেই। আর বাঙালির রান্নায় অবধারিতভাবেই থাকে হলুদের ব্যবহার। সেখান থেকে নখে দাগ বসে যাওয়া মুহূর্তের ব্যাপার। সেই হলুদের দাগ দূর করতে গিয়ে ম্যানিকিওরের বারোটা বেজে যায়! ফলে আপনার হাত হারাতে থাকে তার স্বাভাবিক সৌন্দর্য।

এই হলুদ আবার আমাদের শরীরের জন্য বেশ উপকারী। হলুদের কারকিউমিন নানা রোগ সারায়। ইদানীং তো বিদেশেও হলুদ নিয়ে আলোড়ন তৈরি হয়েছে, আমরা যাকে হলুদ দুধ বলে থাকি, সেটি ‘টারমারিক লাতে’ নামে বিক্রি হচ্ছে পাশ্চাত্যের নামী-দামী রেস্তোরা-ক্যাফেতে। তাই খাবার তালিকা থেকে হলুদ বাদ দেবেন না। এই উপায়গুলো মেনে চললেই হলুদের দাগ দূর হবে আপনার নখ থেকে-

বেকিং সোডা ও লেবুর রস: আধা চা চামচ বেকিং সোডার মধ্যে অর্ধেক লেবুর রস চিপে বেশ করে মিশিয়ে নিন। তার পর এই মিশ্রণটা আঙুলে আর নখের উপর ঘষে ঘষে লাগান। এক মিনিট পর ধুয়ে ফেলুন সাবান দিয়ে। নখ থেকে দাগ হাওয়া হওয়ার পাশাপাশি হাত হয়ে উঠবে সুগন্ধি। তবে এরপর অবশ্যই ভালো কোনো ময়েশ্চরাইজার লাগাতে ভুলবেন না যেন।

নারিকেল তেল: নারিকেল তেল সামান্য গরম করে নিন। তার পর সেই ঈষদুষ্ণ তেল ম্যাসাজ করুন আঙুলে ও নখে। দুই মিনিট অপেক্ষার পর একটা ভেজা তুলো দিয়ে নখ মুছে নিন। দেখবেন সব দাগ একেবারে দূর হয়ে গিয়েছে এবং আপনার ম্যানিকিওরে আঁচড়টিও লাগেনি!

আপেল সাইডার ভিনেগার ও পানির মিশ্রণ: এক চা চামচ ভিনিগার ও কোয়ার্টার কাপ পানি মিশিয়ে নিন। তার মধ্যে নখ ডুবিয়ে রাখুন এক মিনিটের জন্য। যখন তুলবেন, তখন পুরোনো উজ্জ্বলতা ফিরে আসবে নিশ্চিতভাবে। আপেল সাইডার ভিনেগার না থাকলে কাজ হবে সাধারণ ভিনেগারেও।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

22 July 2019

নখের হলুদ দাগ দূর করবেন যেভাবে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV