শিশুর শ্বাসকষ্টের কারণ এবং করণীয়

Share

শীত শুরু হলেই শিশুদের ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেয়। এই ঠাণ্ডার সমস্যা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন নিউমোনিয়া, ব্রংকিউলাইটিস, অ্যাজমাসহ শ্বাসকষ্টজনিত নানা অসুখ হয়। তাই এই সময়ে শিশুর বাড়তি যত্ন নেয়া প্রয়োজন। শীতে বৃষ্টি কম হওয়ায় ধুলাবালি, গাড়ির ধোঁয়া আর আবর্জনা সব মিলে জীবাণুর পরিমাণ বেড়ে যায়। আপনার শিশু আক্রান্ত হতে পারে শ্বাসকষ্টজনিত অসুখে।শিশু শ্বাসকষ্টজনিত সমস্যা বিভিন্ন কারণে হতে পারে।

এছাড়া এই সমস্যা প্রতিরোধে কিছু নিয়ম মেনে চলা জরুরি। আসুন জেনে নেই শিশুর শ্বাসকষ্টের সমস্যা কেন হয়? মায়ের বুকের দুধ জন্মের পরে থেকে ৬ মাস বয়স পর্যন্ত শিশুকে মায়ের দুধ খাওয়াতে হবে।যেসব শিশুকে মায়ের দুধ খাওয়ানো না হয় তারা বেশি শ্বাসকষ্টের সমস্যায় ভোগে। তাই শিশুকে অবশ্যই মায়ের দুধ খাওয়াতে হবে। গরম-ঠাণ্ডা অতিরিক্ত গরম-ঠাণ্ডা থেকে শিশুর শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। তাই অতিরিক্ত গরমে বা ঠাণ্ডায় যেন শিশুর গা ঘেমে ঠাণ্ডা লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ব্রংকিউলাইটিস ব্রংকিউলাইটিস শিশুদের ফুসফুসের ভাইরাসজনিত সংক্রমণ।

এই সংক্রামণ ১ বছরের কম বয়সী শিশুরা বেশি আক্রান্ত হয়।মায়ের দুধ না খাওয়া,যেসব শিশু কম ওজন নিয়ে জন্মায়,তারা বেশি ব্রংকিউলাইটিসে আক্রান্ত হয়। ব্রংকিউলাইটিসের মাত্রা বেড়ে গেলে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে।তাই সচেতন হতে হবে। অ্যালার্জি অ্যাজমা বা হাঁপানি শিশুর শ্বাসনালির এক ধরনের অ্যালার্জি। বাবা-মায়ের থাকলে এই সমস্যা শিশুরও হতে পারে।

শিশুর অ্যালার্জির সমস্যা বেশি হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। শিশুর শ্বাসকষ্টের সমস্যা হলে কী করবেন? ধূমপান ধূমপান সবার জন্য ক্ষতিকর। তবে এটি শিশুদের জন্য বেশি ক্ষতিকর। তাই শিশুর সামনে ধূমপান করা যাবে না। এছাড়া রান্নার চুলার ধোঁয়া, বাতাসে ধুলোবালি, ফুলের রেণু, কার্পেটের ধুলা থেকে শিশুকে দূরে রাখুন। খাবার শিশু মায়ের বুকের দুধ খায়। তাই কোনো খাবারে যদি এলার্জি থাকে তবে তা মা কখনোই খাবেন না।

খাবারের ক্ষেত্রে সতর্ক হোন। ইনহেলার ও নেবুলাইজার ব্যবহার শিশুর শ্বাসকষ্টজনিত অসুখের চিকিৎসায় ইনহেলার ও নেবুলাইজার ব্যবহার করা হয়ে থাকে। অনেক অভিভাবকই শিশুকে ইনহেলার ব্যবহার করাতে ভয় পান। যদিও ইনহেলার ব্যবহারে ভয়ের কিছু নেই।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

04 July 2019

শিশুর শ্বাসকষ্টের কারণ এবং করণীয়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV