জেনে রাখুন, সুস্থ থাকুন

সুস্থ সুন্দর থাকতে হলে

Share

তায়েবা সুলতানা
গ্লোবালাইজেশনের এই যুগে নারী পুরুষ আমরা সবাই ঘরে বাইরে অসম্ভব ব্যস্ত জীবন কাটাই। এত ব্যস্ততার মাঝেও আমরা সবাই চাই নিজেকে ‘প্রেজেন্টেবল’ করে উপস্থাপন করতে। তাই আমাদের সৌন্দর্য্য বোধ বা সৌন্দর্য্য সচেতনতাও কম নয়। আর এর জন্য আমরা অনেকেই অনেকটা সময় ব্যয় করি এই নিয়ে মাথা ঘামিয়ে, কোন পোষাকটা ভালো বা কোন সাজটা  ভালো। আবার অনেকেই নিজের জন্য সময় বের করতে না পেরে আফসোস করি। ক্রমাগতভাবে ‘সেন্ডেন্টারী লাইফস্টাইল’ বা ‘হালকা শ্রমের জীবনযাত্রা’ এর  জন্য আমাদের শরীরের বিভিন্ন স্থানে মেদ জমে দেহের সৌন্দর্য হানী ঘটায়। আবার ঘরে বাইরে অসম্ভব চাপের জন্য বা অতিরিক্ত স্ট্রেসের জন্য আমাদের চেহারা শ্রী নষ্ট হয়ে যায়। ফলস্বরূপ অকাল বার্ধক্য দেখা দেয়। এসব থেকে রক্ষা পাওয়ার জন্য দরকার সচেতনতা। তাহলে এত ব্যস্ততার মাঝেও আমরা নিজেকে সুন্দর ঝরঝরে এবং ফিট প্রমাণিত করতে পারবো।

মানুষের সৌন্দর্য্যের মূলমন্ত্র হল সুন্দর দেহসৌষ্ঠব। আর এর জন্য দরকার ওজন নিয়ন্ত্রণ। অনেকেই মনে করেন সুন্দর দেহসৌষ্ঠের শুধু মেয়েদের হয় ছেলেদের দরকার নেই। কিন্তু আসলে মেদহীন ঝরঝরে শরীরে একদিকে আপনি যেমন সুস্থ থাকবেন তেমনি যে কোন পোষাকে যে কোনো পরিবেশেই মানিয়ে যাবে। আর এই লক্ষ্যে পৌঁছার জন্য আমাদের সবার আগে উচিত দৈনিক খাদ্যাভ্যাসের দিকে নজর দেয়া। দৈনন্দিন খাদ্য তালিকায় এমন খাবার নির্বাচন করুন যাতে আপনার পরিপূর্ণ পুষ্টিচাহিদা পূরণের পাশাপাশি খাবারে বৈচিত্রতা আনে। এক্ষেত্রে কম ক্যালরী সম্পন্ন খাবার খাদ্য তালিকায় রাখুন। যেমন- ফল-মূল, শাক সবজি। এগুলো থেকে কম ক্যালরীর সাথে সাথে প্রচুর ভিটামিনস ও মিনারেলস পাওয়া যায়। যা আপনার ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়াও ভিটামিনস ও মিনারেলস স্ট্রেস কমাতেও সাহায্য করে, ফলে অকাল বার্ধক্য রোধ করে। এছাড়া সতেজ শাক  সবজি ও ফল থেকে এন্টিঅক্সিডেন্টও সরবরাহ করে যা আপনাকে ফিট রাখতে সহায়তা করে। প্রচুর পানি পান করুন যা আপনাকে দিন শেষে পরিশ্রমের পরও সতেজ রাখতে সহায়তা করে। সেই সঙ্গে দরকার পর্যাপ্ত ঘুম। বিভিন্ন গবেষণায় জানা গেছে যে, একজন সুস্থ স্বাভাবিক মানুষের দৈনিক অন্ততপক্ষে ৮ ঘন্টা ঘুম দরকার। পর্যাপ্ত ঘুম হলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে আপনি পরের দিনের জন্য প্রস্তুত হবেন।

সুস্থ সুন্দর থাকার জন্য সময় পাই না এই বলে দুশ্চিন্তা না করে একটু সচেতন হতে হবে। যেমন- আমরা অনেকেই ঠিকমত খাদ্যগ্রহণ না করে উপর থেকে সুন্দর হওয়ার চেষ্টা করি। আর তাই সুস্থ-সুন্দর থাকতে হলে হাতে একটি কলা পেলে তা মুখে না মেখে খেয়ে ফেলুন, এই ভেবে যে, কলাতে প্রচুর আয়রণ আছে যা আপনাকে ভিতর থেকে সুন্দর হতে সাহায্য করবে।

লেখক : তায়েবা সুলতানা
নিউট্রিশনিস্ট এন্ড ওয়েট ম্যানেজমেন্ট কনসালট্যান্ট
ডার্মালেজার সেন্টার
৫৭/ই, পান্থপথ, ঢাকা-১২০৫

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

13 May 2011

সুস্থ সুন্দর থাকতে হলে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV