জেনে রাখুন, সুস্থ থাকুন

বাতের ব্যথা এবং…

Share
Share

ফাতেমা সুলতানা
আমাদের দেশে অনেকে বাতের ব্যথায় ভোগেন। এই ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে। ডাক্তারি পরিভাষায় একে অস্টিওআর্থ্রাইটিস বলে। এর ফলে হাড়ের বিকৃতি ঘটে। পুরুষদের তুলনায় মহিলারা এই রোগে বেশি ভোগেন। খাদ্য তালিকায় অপর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম গ্রহণ, ভিটামিন-ডি পর্যাপ্ত পরিমাণে সংশ্লেষণ না হওয়া এবং অতিরিক্ত কায়িক পরিশ্রম করার ফলে হাড় ক্ষয়ের সম্ভাবনা থাকে। পক্ষান্তরে বেশি পরিশ্রম না করার ফলে স্থূলতা মেনোপোজও অস্টিওআর্থ্রাইটিসের অন্যতম কারণ বলে ধরা যায়। ক্যালসিয়ামের অভাবে হাড়ের ভেতরের অংশ ফাঁপা হয়ে যায়, ফলে শরীরের অতিরিক্ত ওজনের চাপ হাড়ের ওপর পড়ে এবং হাড় বাঁকা হতে শুরু হয়। একসময় দ্রুত তা ক্ষয় হতে হতে ভেঙে যায়।
বড়দের এ সমস্যাকে অস্টিওম্যালাসিয়া বলে। ভিটামিন-ডি’র অভাবে শিশুদের রিকেট হয়ে থাকে। ঘনবসতিপূর্ণ অন্ধকার পরিবেশে যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না সেখানকার অপুষ্টিতে আক্রান্ত ছেলেমেয়ে ও মহিলাদের এই রোগ বেশি হতে দেখা যায়। ঘনঘন সন্তান জš§দানের ফলে বৃদ্ধ বয়সে এসে হাড়ের রোগ অস্টিওপোরোসিস হতে দেখা যায়।
বাতের ব্যথায় ক্যালসিয়াম ও ফসফরাস জমতে পারে না বলে পেশি দুর্বল হয়। তখন হাড় ধীরে ধীরে বাঁকা হয়ে যায়। অস্থির অগ্রভাগে তরুণাস্থি নরম হয়। হাড়ের গিরা ফুলে যায়, হাতের কবজির ও পায়ের গোড়ালির হাড় বেঁকে যায়। বুকের পাঁজরের হাড় মালার গুঁটির মতো দেখায়।
বাতের ব্যথা হওয়ার আগেই এর প্রতিরোধের ব্যবস্থা করা প্রয়োজন। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জাতীয় খাবার, ওমেগা-৬ ফ্যাটিএসিড, ফসফরাস গ্রহণ করতে হবে। যাদের ওজন বেশি তাদের ওজন কমাতে হবে। এছাড়া ব্যথাযুক্ত স্থানে নরম কাপড় দিয়ে হালকাভাবে সেঁক দিতে হবে।
খাদ্য তালিকা সুষম হলে এই সমস্যা থেকে মুক্ত থাকা যায়। অস্টিওআর্থ্রাইটিসের জন্য দুধ, হাড়ের ঝোল, ছোট মাছ ইত্যাদি খাওয়া যায়। চা, কফি, ধূমপান থেকে একেবারেই বিরত থাকতে হবে।
লেখক : পুষ্টিবিদ, শমরিতা হাসপাতাল লি.

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

১১ মার্চ ২০১১

বাতের ব্যথা এবং...

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV