জেনে রাখুন, সুস্থ থাকুননারী স্বাস্থ্যনির্বাচিত

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

Share
Share

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে ধীরে ধীরে বাচ্চা বেড়ে ওঠে এবং অন্য সময় ঋতুকালীন সময়ে হরমোনের প্রভাবে এই স্তর এর গ্রন্থি এবং টিস্যু থেকে ব্লিডিং হয় (shadding) হয় যেটাকে ঋতুস্রাব (menstruation) বলা হয়।

জরায়ু ছাড়া অন্য কোথাও এই স্তর সস্বাভাবিক নিয়মে থাকবেনা।
এটি প্রজনন বয়সী সকল মেয়েদের সস্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া।

এখন “এন্ডোমেট্রিওসিস” নামক অসুখ হলে জরায়ুর ভেতরের এই লেয়ারটা জরায়ুর বাইরে অন্যান্য অনেক জায়গায় প্রতিস্থাপিত হয় যেমন ডিম্বাশয় (সবচে কমন স্থান), ফেলোপিয়ান টিউব, জরায়ুর মাংস্পেশির স্তরে,পেলভিক লিগামেন্ট গুলো, রেকটাম (পায়খানার থলি ), ব্লাডার (প্রস্রাবের থলি),এমনকি ফুসফুসের ভেতর, নাকের মিউকাসের মধ্যে!!

প্রতিমাসে মাসিকের সময় যেখানে যেখানে এই এন্ডোমেট্রিয়াম এর টিস্যু আছে সেসব জায়গায় হরমোনের প্রভাবে ব্লিডিং হয় কিন্তু সেই ব্লিডিং বের হতে পারেনা।
এভাবে প্রতিমাসে ওই জায়গাগুলোতে ব্লিডিং হয়ে ব্লাড জমতে থাকে। জমতে জমতে একধরনের সিস্ট তৈরি হয় যেটাকে “এন্ডোমেট্রিওটিক সিস্ট /চকোলেট সিস্ট /এন্ডোমেট্রিওমা বলা হয়।

এক্টা অসঅস্বাভাবিক জায়গায় রক্ত জমা হওয়ার কারনে সেই জায়গাগুলোতে প্রতিমাসে মাসিকের সময় ব্যাথা হয়। যেহেতু সবচেয়ে কমনলি এফেক্টেড হয় ডিম্বাশয় /ওভারি ; তাই ধীরে ধীরে ওভারি থেকে ফলিকল / ডিম নষ্ট হতে থাকে এবং এক পর‍্যায়ে পর‍্যাপ্ত ফলিকলের অভাবে বাচ্চা হতে জটিলতা তৈরী হয়। পাশাপাশি তীব্র পেটে ব্যাথা!!
সব মিলিয়ে ধীরে ধীরে রোগীর অবস্থা শোচনীয় পর‍্যায়ে যেতে থাকে। এটা ক্যান্সার না এই অসুখে কেউ মারাও যায়না কিন্তু ধীরে ধীরে রোগীর কোয়ালিটি অব লাইফ জীবনযাত্রার মান খারাপ হতে থাকে।
সমাজিক মানসিক পারিবারিক শারিরীক প্রেশার!

প্রতিকার কি?
এধরণের উপসর্গ যাদের আছে বিলম্ব না করে দ্রুত গাইনি চিকিৎসক এর পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করতে হবে। সঠিক চিকিৎসা পেলে এই অসুখ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
কিন্তু নিয়ন্ত্রণে না রাখলে এটা ধীরে ধীরে ছড়াতে থাকবে এবং দুরভোগ বাড়বে।
বন্ধ্যাত্ব রোগের একটি গুরুত্বপূর্ণ কারন হলো এন্ডোমেট্রিওসিস।

প্রতিরোধ কিভাবে করা যায়?
সঠিক খাদ্যাভ্যাস নিয়ন্ত্রিত জীবন যাপন।
মাসিকের সময় পেটে ব্যাথা, অনিয়মিত মাসিক, বেশি রক্তপাত এসব উপসর্গ পেলে দ্রুত গাইনি বিশেষজ্ঞ র পরামর্শ নিতে হবে।

লেখক: ডা. নুসুর আক্তার
সহকারী অধ্যাপক ( গাইনি ও প্রসুতি বিদ্যা বিভাগ )
অবসটেট্রিশিয়ান গাইনোকলজিস্ট ও সার্জন

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

05 April 2026

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV