হাত ধোয়ার সাতসতের

Share
Share

সুস্থ থাকার অনেক ধাপের একটি সাবান দিয়ে হাত জীবাণুমুক্ত করা। ঠান্ডা লাগা, সর্দিজ্বর, ফ্লু, ফুড পয়জনিং—এ রকম নানা রোগ প্রতিরোধের একটি সহজ ও কার্যকর উপায় হলো ভালো করে হাত ধোয়া। হাত কেন ধোবেন, ধোয়ার নিয়ম ও হাত না ধুলে কী হয়—এসব নিয়ে বিস্তারিত জেনে নিন

কখন হাত ধোবেন?
■ প্রায়ই, বিশেষ করে ঠান্ডা লাগলে, ফ্লুর সিজনে হাত বারবার ধুলে ফ্লু বা সর্দিজ্বর লাগা অথবা ছড়ানো দুটিই ঠেকানো যায়।
■ খাদ্য প্রস্তুত করা বা পরিবেশনের আগে ও পরে হাত ধুতে হয়, তাহলে ফুড পয়জনিং যে যে জীবাণু ঘটায়, সেগুলো সংক্রমিত হওয়া বা ছড়ানো—দুটিই ঠেকানো যায়। মুরগি বা গৃহপালিত পাখির মাংস, কাঁচা ডিম বা সি ফুড ধরা, তৈরি করার আগে ও পরে হাত ধোয়া অবশ্যই উচিত।
■ বাথরুমে যাওয়ার পর ও ডায়াপার ব্যবহারের পর হাত না ধুলে সালমোনেলা বা হেপাটাইটিসের মতো সংক্রামক রোগের আক্রমণ ঘটতে পারে।

হাত ধোবেন অবশ্যই:
■ খালি গা স্পর্শ করার পর।
■ বাথরুম ব্যবহারের পর।
■ কফ, কাশ ও হাঁচির পর হাত ধোবেন, ব্যবহার করুন রুমাল বা ডিসপোজ্যাবল টিস্যু।
■ পানাহারের পর।
■ টয়লেট ব্যবহারের পর।
■ এঁটো বাসন ধোয়ার পর।
■ নোংরা যন্ত্রপাতি ও তৈজসপত্র ধরে হাত ধোয়া উচিত
■ খাদ্যদ্রব্য ধরা, প্রস্তুত করার আগে ও পরে।
■ বাচ্চার ডায়াপার বদলানোর পর, ময়লা ধরার পর, ফোন ধরার পর, করমর্দনের পর বা গৃহপালিত জন্তু নিয়ে খেলার পর।

ঠিকমতো হাত ধোবেন
দ্য সেন্টার ফর ডিজিজ কনট্রোল অ্যান্ড প্রিভেনশন হাত ধোয়ার এসব ধাপ নির্দেশ করেছে—
■ উষ্ণ ধারাজল ও সাবান দিয়ে হাত কচলে ধোবেন, শিশুরা নাতি-উষ্ণ জলের ধারায় হাত ধোবে।
■ হাত দুটি কচলাতে ও ঘষতে হবে অন্তত ২০ সেকেন্ড।
■ হাতের কবজি, হাতের পেছন দিক, আঙুলের ফাঁক ও নখের নিচে ভালো করে ধুতে হবে।
■ এরপর কাগজের টাওয়েল দিয়ে হাত শুকাতে হবে। জলের ধারা তখনো পড়তে থাকবে।
■ পানির কল বন্ধ করার সময় কাগজের টাওয়েল দিয়ে ধরে বন্ধ করতে হবে। সাবান ও পানি না পাওয়া গেলে সংগ্রহ করা যায় জেল হ্যান্ড স্যানিটাইজার বা অ্যালকোহল হ্যান্ড ওয়াইপস।
এতে থাকে ৬০ থেকে ৯০ শতাংশ ইথাইলকোহল বা আইসোপ্রোপানল। আজকাল অনেক সুপার মার্কেটে এসব পাওয়া যায়। ভ্রমণের সময় এগুলো সঙ্গে নেবেন। রেখে দেবেন গাড়িতে বা ব্যাগে।
জেল স্যানিটাইজার ব্যবহারের সময় হাত ঘষতে থাকবেন, যতক্ষণ না জেল শুকিয়ে যায়। জল ব্যবহার করতে হয় না। জেলে যে অ্যালকোহল থাকে, তা ধ্বংস করে হাতের জীবাণু।


পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ইমোশনাল স্ট্রেস প্রতিরোধে খাদ্যাভ্যাস ও ব্যায়াম

দিনের শুরুটা হয় ব্যস্ততা দিয়ে। অফিস, পড়াশোনা, সংসার, অর্থনৈতিক চাপ, সম্পর্কের টানাপোড়েন...

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

20 November 2010

হাত ধোয়ার সাতসতের

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV