যৌন স্বাস্থ্য

দু’দিন পর তার আঘাতপ্রাপ্ত জায়গা বেশ ফুলে যায় এবং ব্যথার কারণে এখন আর হাঁটতে পারছি না

Share
Share

সমস্যা : কিছুদিন পূর্বে মোটরসাইকেলে অফিসে যাওয়ার পথে অপ্রত্যাশিতভাবে দুর্ঘটনায় তার ডান পায়ের হাঁটুর নিচে ছিলে যায় এবং বেশ ব্যথা অনুভূত হওয়ায় স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হলে তিনি ক্ষতস্থানে প্রাথমিক চিকিৎসা, ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক সেবনের পরামর্শ দেন। এক্স-রে পরীক্ষায় কোনো ধরনের ফ্রাকচার ধরা পড়েনি। কিন্তু দু’দিন পর তার আঘাতপ্রাপ্ত জায়গা বেশ ফুলে যায় এবং ব্যথার কারণে এখন আর হাঁটতে পারছি না। সার্জারি বিশেষজ্ঞের শরণাপন্ন হলে তিনি বলেছেন হাড় না ভাঙলেও রক্তনালির সমস্যার কারণে ছোটখাটো অপারেশনের দরকার হতে পারে। এ অবস্থায় তার কী করণীয়, তা জানতে চেয়েছেন।
আফসার আলী, ঈশ্বরদী, পাবনা।

সমাধান : মোটরসাইকেলসহ অন্যান্য সড়ক দুর্ঘটনায় হাত-পা ভেঙে না গেলেও অনেক সময় ছোট-বড় ক্ষতসহ ত্বকের নিচে রক্ত জমাট বাঁধতে দেখা যায়। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে আর ব্যথার ওষুধ সেবন করে নিশ্চিত হয়েছেন; কিন্তু এরপরই শুরু আসল জটিলতা। মোটরসাইকেল দুর্ঘটনায় মাংসপেশিসহ হাড়ে প্রচণ্ড চোট পাওয়ার কথা, চামড়া ছিঁড়ে গেলে ভেতরে কাদা-মাটি ঢুকতে পারে এবং শুধু ছিলে গেলে কম্পার্টমেন্টাল সিন্ড্রোম দেখা দিতে পারে। সার্জারি বিশেষজ্ঞ নিশ্চয়ই আপনার শরীর পরীক্ষা করে দেখেছেন। এ ক্ষেত্রে আপনার উচিত কালবিলম্ব না করে একজন ভাসকুলার সার্জানের শরণাপন্ন হওয়া এবং পরবর্তী সময়ে হাড়ের সমস্যা থাকলে তার চিকিৎসা নেওয়া।

সমাধান: অধ্যাপক ডা. এম আমজাদ হোসাইন
চিফ কনসালট্যান্ট ও হেড ডিপার্টমেন্ট অব অর্থোপেটিক সার্জারি
ল্যাবএইড হাসপাতাল, ঢাকা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিরোধীদলীয় নেতার সাথে এনডিএফের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় নেতারা সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা...

সংসদে বিএনপির ১০ ও জামায়াতের ৪ চিকিৎসক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ১৩ জন চিকিৎসক লড়েছিলেন। তাদের মধ্যে ১০ জন বিজয়ী হয়েছেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী...

Related Articles

অবিবাহিতদের তুলনায় বিবাহিত পুরুষদের বয়স বাড়ে ধীরে, তবে…

বৈবাহিক সম্পর্ক ও লিঙ্গের উপর নির্ভর করে বয়স বাড়বে কি বাড়বে না।ইন্টারন্যাশনাল...

কোন বয়সে বিয়ে করলে বাড়ে পুরুষের আয়ু?

বিয়ে সবার জীবনেরই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে কোন বয়সে বিয়ে করা উচিত,...

সহজ-সরল ভাষায় যৌনশিক্ষা নিয়ে বই ‘সেক্স এডুকেশন’

যৌনশিক্ষার প্রয়োজনীয়তা যে আছে, সেটা নিয়ে তর্ক-বিতর্ক থাকলেও বাস্তবতা আমাদের অনুধাবন করতে...

নিরাপদ যৌন স্বাস্থ্য শিক্ষা সচেতনতায় তারুণ্যের আইকন ডা. নুসরাত জাহান দৃষ্টি

শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা একটি আবশ্যকীয় বিষয়। বিশেষ করে বাংলাদেশের মানুষের...

মেয়েদের শারীরিক চাহিদা কত বছর বয়স পর্যন্ত থাকে

বিবাহিত জীবনে দম্পতিদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ানোর অন্যতম একটি মাধ্যম হচ্ছে সম্পর্ক। শারীরিক...

চেহারা সুন্দর ও তরতাজা করতে যা করবেন, যা করবেন না

তরতাজা এবং সুন্দর থাকতে কে না চয়? তার জন্য বিশেষ কোন পরিশ্রমের...