জেনে রাখুন, সুস্থ থাকুনভিডিও

বাংলাদেশ ওরাল হাইজিন দিবস দাঁতের যত্নে যা জানবেন

Share
Share

‘বাংলাদেশ ওরাল হাইজিন ডে’ প্রতিবছরের ২০ নভেম্বর পালন করা হয়। ২০২১ সাল থেকে প্রতিবছর বাংলাদেশ পেরিও ডন্টোলজি সোসাইটি বাংলাদেশ ওরাল হাইজিন ডে হিসেবে দিবসটি পালন করে আসছে। বাংলাদেশ ওরাল হাইজিন দিবসে স্বাস্থ্য টিভির বিশেষ আয়োজনে কথা বলেছেন ডা. অনুপম পোদ্দার, অধ্যক্ষ, খুলনা ডেন্টাল কলেজ ও ভারতে হালদার বিআইডিএসএআর এর সহযোগী অধ্যাপক ডা. পিতিশ চা পাল। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডা. মাসুম মাসফিক খান।

দিবসটিকে কেন্দ্র করে সাধারণ জনগণকে মুখ ও দাঁতের রোগগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়। কিভাবে মুখ ও দাঁতের সঠিক পরিচর্যার মাধ্যমে মুখের স্বাস্থ্য ভালো রাখা যায় তা জানানো হয়।

ছাত্র-ছাত্রীদের মধ্যে মাড়ির রোগ সম্পর্কে সচেতন করা হয়। ছয় মাস অন্তর দাঁত ও মাড়ির চেকআপের গুরুত্ব তুলে ধরা হয়। এ ছাড়া দাঁতের পরিচর্যার নানা মাধ্যম, দাঁত ব্রাশিং ও ফ্লসিংয়ের সঠিক পদ্ধতি, মুখ ও দাঁত বিষয়ক মানুষের প্রচলিত ধারণা বিষয়ে আলোচনা করা হয়। যেসব বদ-অভ্যাস মুখ ও দাঁতের ৎক্ষতি করে সে সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং দাঁতের জন্য ক্ষতিকর খাবারগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়।

মুখ ও দাঁতের যত রোগ
♦ দন্তক্ষয় রোগ
♦ মাড়ির প্রদাহ ও পাইরিয়া
♦ মুখের ক্যান্সার

জটিলতা
বিভিন্ন গবেষণায় দেখা যায়, মাড়ির রোগের জটিলতায় নিচের শারীরিক রোগের সমস্যা দেখা দেয়—
♦ ডায়াবেটিস
♦ হৃদরোগ
♦ প্রসবকালীন জটিলতা
♦ স্থূলতা
♦ ক্যান্সার
♦ কিডনির রোগ
♦ স্ত্রীরোগ জটিলতা
♦ আলঝেইমার্স রোগ

মুখ ও দন্ত রোগের প্রতিরোধে করণীয়
সকালে খাবারের পর ও রাতে ঘুমানোর আগে দুই বেলা সঠিক নিয়মে ব্রাশ করতে হবে।
প্রতিদিন এক বেলা (রাতে) নিয়ম অনুযায়ী ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে।
ছয় মাস অন্তর দন্তরোগ বিশেষজ্ঞের মাধ্যমে চেকআপ করাতে হবে।
বদ-অভ্যাস, যেমন—ধূমপান, পান, সুপারি, জর্দা, সাদাপাতা, গুল, অ্যালকোহল পরিহার করতে হবে।
স্বাহ্যকর খাবার খেতে হবে।
কার্বোনেটেড কোমল পানীয় (এনার্জি ড্রিংকস) খাওয়া পরিহার করতে হবে।

পরামর্শ দিয়েছেন
ডা. অনুপম পোদ্দার
অধ্যক্ষ, খুলনা ডেন্টাল কলেজ

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করেছে। বিশ্ব শ্রবণ দিবস (৩ মার্চ) উপলক্ষ্যে আয়োজিত এই...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও...

Related Articles

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে...