খাদ্য ও পুষ্টিজেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

লিভারের জন্য সবচেয়ে ক্ষতিকর একটি খাবার, কী সেটি?

Share
Share

লিভার ভালো রাখার জন্য মানুষ কত কিছুই না করে থাকেন। কেউ তেল মসলায় রাশ টানেন, কেউ মোহত্যাগ করেন মিষ্টির, আবার কেউ বাইরে খেতে ভালোবাসেন। সপ্তাহান্তে সপরিবার হাজির হন রেস্তোরাঁয় কিংবা বাড়িতেই বাইরের খাবার আনিয়ে মহাভোজ সারেন। এখন লিভারের কথা ভেবে তারাও বদলে ফেলছেন তাদের খাদ্যাভ্যাস। কারণ লিভারের আসল শত্রু তেল-মসলা-ঘি কিংবা ভাজাভুজি নয়।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের থাইরয়েড চিকিৎসক অ্যাড্রিয়ান শ্নাইডার কিছু পরিসংখ্যান এবং গবেষণায় উল্লেখ করেছেন, লিভারের জন্য সবচেয়ে ক্ষতিকর খাবার কোনটি। সেই সঙ্গে পোস্টে তিনি বলেছেন, যদি ভাবেন— রেস্তোরাঁর মাংস, তেল-মসলা-ঘি-মাখন খেয়ে আপনার লিভারের ক্ষতি হচ্ছে, তবে খুব ভুল করছেন। আমেরিকান লিভার ফাউন্ডেশনের গবেষণা বলছে, লিভারের জন্য সবচেয়ে খারাপ হলো সেসব খাবার, যাতে ‘ফ্রুকটোজ কর্ন সিরাপ’ মেশানো আছে।

কতটা খারাপ ওই ফ্রুকটোজ় কর্ন সিরাপ, তা বোঝাতে অ্যাড্রিয়ান বলেছেন, প্রতি বছর লিভারের অসুখে মারা যান ২০ লাখ মানুষ। তাদের মধ্যে ১ লাখ ৭০ হাজার মানুষ নন-অ্যালকোহলিক ফ্যাটিলিভার ডিজিজে আক্রান্ত। আর এই নন-অ্যালকোহলিক ফ্যাটিলিভারের অসুখের জন্য দায়ী ওই ফ্রুকটোজ কর্ন সিরাপ।

কোন কোন খাবারে ওই ফ্রুকটোজ সিরাপ থাকে?
যুক্তরাষ্ট্রের লিভার ফাউন্ডেশনের গবেষণা অনুযায়ী, ফ্রুকটোজ গ্লুকোজের থেকেও দ্রুত ফ্যাটে বদলে যায়, যা লিভারের ক্ষতি করতে পারে। কিন্তু কোন কোন খাবারে ওই ফ্রুকটোজ সিরাপ থাকে? এ বিষয়ে চিকিৎসক বলেন— কুকিজ, লজেন্সসহ বিভিন্ন স্বাদের নরম পানীয়, সস, রেডিমেড ব্রেকফাস্ট সিরিয়ালে থাকে ফ্রুকটোজ সিরাপ, যা এড়িয়ে চললে লিভারের ক্ষতি অনেকটাই এড়ানো যাবে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...