সোশ্যাল মিডিয়াতেও ‘স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ বার্তা বাধ্যতামূলক চান মার্কিন সার্জন জেনারেল

Share

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতেও যেন ব্যবহারকারীদের জন্য তামাকের মতো ‘স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ ধরনের বার্তা রাখা বাধ্যতামূলক করা হয়, সেই আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অন্যতম সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা, সার্জন জেনারেল বিবেক এইচ মূর্তি।

তিনি দাবি করেছেন, এসব প্ল্যাটফর্ম শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে—ব্যবহারকারীদের এই বার্তা দেওয়া যেন সোশ্যাল মিডিয়াগুলোর জন্য বাধ্যতামূলক করা হয়।

দ্য নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক মতামত কলামে মূর্তি বলেন, তরুণদের মধ্যে মানসিক স্বাস্থ্য সংকট এক গুরুতর সমস্যা। এ সমস্যায় ‘গুরুত্বপূর্ণ অবদান’ রেখেছে সামাজিক যোগাযোগমাধ্যম।

ওই নিবন্ধে তিনি কংগ্রেসের প্রতি আহ্বান জানান, সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে যেন একজন সার্জন জেনারেলের সতর্কবার্তা দেখানো বাধ্যতামূলক করা হয়। ওই সতর্কবার্তায় যেন ‘বাবা-মা ও কিশোর-কিশোরীদের নিয়মিত স্মরণ করিয়ে দেওয়া হয় যে সোশ্যাল মিডিয়া নিরাপদ প্রমাণিত হয়নি’।

মার্কিন সার্জন জেনারেল বলেন, তার মতে, সতর্কবার্তায় এমন ভাষা ব্যবহার করতে হবে যা ব্যবহারকারীকে এসব ওয়েবসাইট ও অ্যাপের সম্ভাব্য মানসিক স্বাস্থ্যের ক্ষতি সম্পর্কে সচেতন করবে।

সিগারেট যে ফুসফুসের ক্যানসার ও হৃদরোগের কারণ হতে পারে, ১৯৬৫ সালে তা সিগারেটের প্যাকেটে লেখা বাধ্যতামূলক করে কংগ্রেস।

মূর্তি তার নিবন্ধে বলেন, তামাকপণ্যের সতর্কবার্তা থেকে প্রমাণ হয়েছে যে সার্জন জেনারেলের হুঁশিয়ারি সচেতনতা বাড়ানোর পাশাপাশি মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে। তবে সীমাবদ্ধতা স্বীকার করে নিয়ে তিনি বলেন, শুধু সতর্কবার্তাতেই সামাজিক যোগাযোগমাধ্যম নিরাপদ হয়ে যাবে না।

তিনি লিখেছেন, অনলাইনকে আরও নিরাপদ করতে এবং শিশুদের সম্ভাব্য ক্ষতি থেকে বাঁচাতে কংগ্রেস, সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি, বাবা-মা ও অন্যরা একসঙ্গে মিলে উদ্যোগ নিতে পারে।

ওই নিবন্ধে মার্কিন সার্জন জেনারেল লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো যেভাবে বাড়ছে, তাতে শিশুদের উদ্বেগ ও বিষণ্ণতার ঝুঁকি আরও বাড়তে পারে।

আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বলছে, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামের মতো শীর্ষ প্ল্যাটফর্মগুলোতে শিশুরা দিনে গড়ে প্রায় ৫ ঘণ্টা সময় ব্যয় করে। ২০১৯ সালের গবেষণায় অ্যাসোসিয়েশন দেখেছে, ২০১৭ সালে তরুণদের মধ্যে আত্মহত্যামূলক চিন্তা বা কাজের অনুপাত ২০০৮ সালের চাইতে ৪৭ শতাংশ বেড়েছে। এ সময়ে এ বয়সি মানুষের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বেড়েছে।

চলতি বছরের জানুয়ারিতে মার্কিন সিনেট জুডিশিয়ারি কমিটিতে তরুণদের ওপর সোশ্যাল মিডিয়ার প্রভাব-সংক্রান্ত এক শুনানি হয়। সেখানে যেসব বাবা-মা বলেছেন ইনস্টাগ্রাম তাদের সন্তানদের আত্মহত্যা বা নিপীড়নে ভূমিকা রেখেছে, তাদের কাছে ক্ষমা চেয়েছেন ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটার সিইও মার্ক জাকারবার্গ।

গত বছর মার্কিন সার্জন জেনারেল হুঁশিয়ারি দিয়েছেন, সোশ্যাল মিডিয়া যে শিশু ও টিনেজারদের জন্য নিরাপদ, তার সপক্ষে যথেষ্ট প্রমাণ নেই। তিনি আরও বলেন, গাড়ির সিট, বেবি ফর্মুলা, ওষুধসহ শিশুদের ব্যবহৃত অন্যান্য পণ্যের মতোই সোশ্যাল মিডিয়ার ক্ষতি রোধেও পদক্ষেপ নিতে হবে নীতিপ্রণেতাদের।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

20 June 2024

সোশ্যাল মিডিয়াতেও ‘স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ বার্তা বাধ্যতামূলক চান মার্কিন সার্জন জেনারেল

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV