জেনে রাখুন, সুস্থ থাকুনটিপস & ট্রিকস

খালি পেটে লিচু খেলে যে সমস্যা হতে পারে

Share
Share

গ্রীষ্মকালীন একটি রসালো ফল লিচু। মিষ্টি স্বাদের এই ফলটি ছোট বড় সবারই খুব পছন্দের। লিচুতে জলীয় অংশের পরিমাণ বেশি থাকে। প্রোটিন এবং কার্বোহাইড্রেট খুব অল্প পরিমাণে থাকে। ফ্যাটবিহীন এই ফলে রয়েছে ভিটামিন এবং খনিজ পদার্থ। খনিজ উপাদানগুলো হলো ম্যাঙ্গানিজ আয়রন, ফলিক অ্যাসিড, কপার ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি।

এ ছাড়াও এই ফলে প্রচুর ডায়েটারি ফাইবার অবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। বিশেষজ্ঞদের মতে, পটাশিয়াম, ফাইবার, প্রোটিনে ভরপুর লিচু পরিমিত পরিমাণে খেলে শরীরের অনেক উপকারে লাগে। ভরা পেটে লিচু খেলে তেমন কোনও সমস্যা হয় না। তবে খালি পেটে লিচু খেলে নানা ধরনের সমস্যা হতে পারে। যেমন-

 

স্থূলতা : অনেকেই খেতে ভাল লাগছে বলে মুঠো মুঠো লিচু খান। এটা মোটেও ঠিক নয়। এতে ওজন বেড়ে যাওয়ার শঙ্কা থাকে। বিশেষ করে খালি পেটে লিচু খাওয়া একেবারেই ঠিক নয়। তা হলে এই সমস্যা আরও বেড়ে যায়।

রক্তচাপ কমে যাওয়া : লিচু খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। কিন্তু যাদের উচ্চ রক্তচাপের সমস্যা নেই, তারা যদি খালি পেটে বেশি পরিমাণে লিচু খান, তা হলে রক্তচাপ কমে যেতে পারে। এ কারণে ঝুঁকি এড়াতে খালি পেটে লিচু না খাওয়াই ভালো।

 

অ্যালার্জির প্রবণতা : কারও যদি কোনও খাবার থেকে অ্যালার্জি হওয়ার প্রবণতা থাকে, তাহলে লিচুর বিষয়ে সচেতন হতে হবে। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত লিচু খেলে ত্বকে র‌্যাশ, চুলকানির মতো সমস্যা হতে পারে। কারও কারও ক্ষেত্রে শ্বাসকষ্টের লক্ষণও প্রকাশ পায়। বিশেষ করে খালি পেটে লিচু খেলে এসব আশঙ্কা বাড়ে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করেছে। বিশ্ব শ্রবণ দিবস (৩ মার্চ) উপলক্ষ্যে আয়োজিত এই...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও...

Related Articles

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে...