ব্যায়াম তো করেন, জানেন কোন ব্যায়ামে কত ক্যালোরি ঝরে? জেনে রাখুন

Share

শরীর কমানোর জন্য আমরা ডায়েট থেকে শুরু করে কত কিছু না করি। জিমে গিয়ে ব্যায়াম, বাসায় ব্যায়াম, হাঁটাহাঁটি, দৌড়ানো, সাঁতার কাটা এরকম অনেক কিছুই করে থাকি। কিন্তু এই সব ব্যায়ামে আমাদের কতটুকু ক্যালরি ঝরে তা কি আমরা জানি? কোন ব্যায়ামে কত ক্যলোরি ঝরাচ্ছেন এ বার থেকে রাখুন তার হিসাব। আসুন তাহলে জেনে নেই।

দৌড়োন: জিমে যদি না-ও যান, বাড়ির সামনে কোনও উদ্যান বা মাঠ থাকলে চেষ্টা করুন সেখানে কয়েক পাক দৌড়ে আসতে। এমন গতিতে ছুটবেন, যাতে শরীরে ঘাম হয়। ছুটোছুটিতে পায়ের পেশী সচল থাকার সঙ্গে শরীরে রক্ত চলাচল ঠিক থাকে। মেদও ঝরে খুব সহজে। ২০ মিনিট দৌড়লে প্রায় ২৫০-২৬০ ক্যালোরি পোড়ে। সকালে সময় না পেলে বিকেলেও দৌড়তে পারেন।

সাঁতার: সবচেয়ে উপকারী ব্যায়ামের মধ্যে অন্যতম হলো সাঁতার। এই ব্যায়ামে শরীরের বেশির ভাগ পেশীর নড়াচড়া হয়। পিঠ, পেট ও কোমরের মেদ ঝরাতে এটির ভূমিকা অনেক। তাই সময় পেলেই নেমে পড়ুন জলে। আধ ঘণ্টার সাঁতারে প্রায় ৪০০ ক্যালোরি পোড়ে।

স্কিপিং: ছেলেবেলার অভ্যাস ঝালিয়ে নিতে পারেন। দিনে কিছু ক্ষণ সময় কাটান লাফদড়ির সঙ্গে। দম তো বাড়বেই, সঙ্গে লাফালাফিতে সরে যাবে অতিরিক্ত মেদও। ১৫ মিনিট স্কিপিংয়ে ঝরাতে পারেন মোটামুটি ৪০০ ক্যালোরি।

সাইকেল চালানো:
এই কাজ কম-বেশি অনেকেই করেন। আপনি শুরু করুন রুটিন মেনে। দিনের মধ্যে কিছু ক্ষণ সাইকেলের প্যাডেলে চাপ দিন। জোরে সাইক্লিং করে ঘুরে আসুন খানিকটা। ১৫ মিনিট সাইকেল চালালে প্রায় ১৫০-২০০ ক্যালোরি ঝরাতে পারেন। কোমরের আকার ধরে রাখতে ও এই অঞ্চলের চর্বি ঝরাতে এর জুড়ি নেই।

জগিং: দৌড়নোর মাঝে মাঝেই গতি কমিয়ে জগিং শুরু করুন। মনে মনে হিসাব রাখুন কত পা জগিং করলেন। ধীরে ধীরে জগিংয়ের সময় বাড়ান। পা, কোমর, জঙ্ঘার মেদ কমাতে জগিং অন্যতম সেরা উপায়। ২০ মিনিট জগিংয়ে ঝরে প্রায় ২৫০ ক্যালোরি।

সিঁড়ি ভাঙুন: খুব দরকার না পড়লে এড়িয়ে চলুন লিফট। নিয়ম করে গতি বাড়ান সিঁড়ি ভাঙার। কখনো ধীর থেকে দ্রুত, কখনো বা দ্রুততর থেকে ধীর লয়ে ভাঙুন সিঁড়ি। প্রতি দশ মিনিটে শরীরের প্রায় ১৫০ ক্যালোরি ধরাতে পারবেন এই সহজ উপায়েই। এতে কুঁচকি, কোমর ও জঙ্ঘার পেশী পরিশ্রম করে। শরীরের অতিরিক্ত ওজন হ্রাস পায়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

04 April 2023

ব্যায়াম তো করেন, জানেন কোন ব্যায়ামে কত ক্যালোরি ঝরে? জেনে রাখুন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV