মানসিক স্বাস্থ্যস্বাস্থ্য সংবাদ

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে হবে

Share

শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা অত্যন্ত জরুরী এবং এ মানসিক স্বাস্থ্য সর্ম্পকে সচেতনতা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে হবে। বিভিন্ন আসক্তির প্রতিরোধ কল্পে জনসচেতনতা তৈরী করতে হবে। নিজের ও পাশের মানুষের মানসিক স্বাস্থ্য সর্ম্পকে সচেতন হতে হবে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর আহ্ছানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অধীনে মনোযত্ন আউটডোর কাউন্সিলিং সেন্টার এবং আহ্ছানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্দ্যেগে এক সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে আহ্ছানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য মোহাম্মদ ফাজলি এলাহি এসব কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ হেলাল উদ্দিন আহমেদ। তিনি মানসিক স্বাস্থ্য ভাল রাখার ঊপায় এবং বিভিন্ন আসক্তির লক্ষণ, প্রতিরোধের উপায়ের পাশাপাশি পরিবার, স্কুল, কলেজ কর্তৃপক্ষ আসক্তি প্রতিরোধের বিভিন্ন ধরনের উদ্দ্যেগ নেয়ার উপর আলোকপাত করেন।

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজষ্টি এবং মনোযত্ন আউটডোর কাউন্সিলিং সেন্টারের ফোকাল রাখী গাঙ্গুলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহ্ছানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ খালেদ হাসান। এই কার্যক্রমে আহ্ছানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

06 February 2023

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে হবে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV