বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে ক্রিকেটারদের নিয়ে ক্যান্সার ওয়াকাথন

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে একটি ওয়াকাথন আয়োজন
Share

বাংলাদেশে প্রতিবছরে প্রায় দেড়লাখের বেশি জনের ক্যান্সারে মৃত্যু হয়। প্রতিবছর ২ লাখ মানুষ নতুন ক্যান্সারে আক্রান্ত হয় যার মধ্যে মাত্র ২৫% রোগী চিকিৎসা গ্রহণ করে। এবছরের বিশ্ব ক্যান্সার দিবসের প্রতিপাদ্য ‘আমি পারি, আমি পারবই’। সেই প্রেক্ষিতে ব্যানক্যাট বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত প্রতিরোধ ও মৃত্যু সংখ্যা হ্রাস করতে কাজ করছে।

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট এবং ব্যানক্যাট দুর্বার একটি ওয়াকাথনের আয়োজন করে। সম্প্রতি (৪ ফেব্রুয়ারি) ক্লোজিং দ্যা ক্যান্সার কেয়ার গ্যাপ প্রতিপাদ্যে ঢাকার গুলশানের বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ পার্কে ওয়াকাথন আয়োজন করা হয়। শতাধিক অংশগ্রহণকারী ক্যান্সার সচেতনতা নিয়ে ওয়াকাথনে অংশ নিয়ে সাহাবুদ্দিন আহমেদ পার্ক প্রদক্ষিণ করেন। সাধারণ মানুষের কাছে ক্যান্সারের ঝুঁকি ও চিকিৎসার সুযোগ সম্পর্কে জানাতে আয়োজন করা হয় এই ম্যারাথন দৌড়ের মত ক্যান্সার ওয়াকাথন।

ওয়াকাথনে ক্যান্সার নিয়ে সচেতনতার জন্য অংশ নেয় বাংলাদেশ প্রিমিয়ার লীগের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলের ব্যাটার অ্যারোন জোন্স, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী, ২০২০ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বচ্যাম্পিয়ান দলের ক্রিকেটার পারভেজ হোসেন ইমনসহ রংপুর রাইডার্স ক্রিকেট দলের একাংশ অংশ নেন ওয়াকাথনে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলের ব্যাটার অ্যারোন জোন্স জানান, ‘সারা বিশ্বেই ক্যান্সার দেখা যায়। ক্যান্সার সচেতনতার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। যত বেশি সচেতনতা মুলক অনুষ্ঠান আয়োজন করা যাবে, ততই সবার মধ্যে সচেতনতা বিকশিত হবে।’

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে একটি ওয়াকাথন আয়োজন

বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের প্রতিষ্ঠাতা নাজমুস আহমেদ আলবাব জানান, ‘বাংলাদেশে ক্যান্সার প্রতিরোধের জন্য সচেতনতা বেশি দরকার। যারা শহরে থাকেন তাদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে। ওয়াকথনের মাধ্যমে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা নেয়া হয়েছে। সবার মধ্যে স্বাস্থ্যকর জীবনধারার জন্য উৎসাহ প্রদানের কাজ করছি আমরা।’ তরুণদের ক্যান্সার বিষয়ে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন অংশগ্রহণকারী ক্রিকেটাররা।

ওয়াকাথনের সচেতনতামুলক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক-অর্থনীতি আলমজেব ফরজাদ আহমেদ, কোয়ালিটি ফিডস লিমিটেডের চেয়ারম্যান এম কায়সার রহমান, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব প্রফেসর ড. গোলাম মহিউদ্দিন ফারুক, এবং বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের লিড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, গভর্ন্যান্স গ্লোবাল প্র্যাকটিস সুরাইয়া জান্নাত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের প্রতিষ্ঠাতা ও পরিচালক লেডি সৈয়দা সারওয়াত আবেদ, ড. রুবানা হক, সানবিমসের অধ্যক্ষ মুনিজ মঞ্জুর এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান।

উল্লেখ্য, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের সাপোর্টে এবং সিভিসি ফাইন্যান্স লিমিটেডের আয়োজনে ওয়াকাথনের সহযোগী হিসেবে ছিল ফাইভ আর-সিকিউরেক্স কনসোর্টিয়াম ও যোগাযোগ পার্টনার সি থ্রিসিক্সটি। ওয়াকাথনে সহযোগিতা করে আলোক নিবাস, মা বাঁচাও বাঁচাও দেশ, ল্যাব এইড ক্যান্সার হাসপাতাল, ইফাদ নিউট্রি বাইট, পোলার আইসক্রিম, উর্মি গ্রুপ এবং বেকম্যানস বিস্কুট।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা...

১ জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

06 February 2023

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে ক্রিকেটারদের নিয়ে ক্যান্সার ওয়াকাথন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV