জরুরি স্বাস্থ্যসেবার জন্য ২.৫ বিলিয়ন ডলারের আবেদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)
Share

২০২৩ সালে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষকে জরুরি স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য সোমবার (২২ জানুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২ দশমিক ৫৪ বিলিয়ন ডলারের আবেদন করেছে।

জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা বলেছে, এটি বর্তমানে অভূতপূর্ব বহুমাত্রিক জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলা করছে।

আবেদনে সংস্থাটি ইউক্রেন যুদ্ধ এবং ইয়েমেন, আফগানিস্তন, সিরিয়া এবং ইথিওপিয়াতে সংঘাতের কারণে স্বাস্থ্যের ওপর প্রভাবের পাশাপাশি জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিপর্যয় যেমন গত বছর পাকিস্তানে ভয়ঙ্কর বন্যা এবং সাহিল (উত্তর আফ্রিকার সাহারা অঞ্চলের ৯টি দেশ) এবং হর্ন অব আফ্রিকার (সোমালিয়া, ইথিওপিয়া ও কেনিয়া) জুড়ে খাদ্য নিরাপত্তাহীনতার বিষয় উল্লেখ করেছে।

এসব জরুরি অবস্থার মধ্যে করোনা মহামারী এবং হাম ও কলেরার মতো অন্যান্য মারাত্মক রোগের প্রাদুর্ভাবের ওভারলেপিংয়ের কারণে সৃষ্ট স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক হুমকির প্রতি গুরুত্বারোপ করেছে সংস্থাটি।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস অর্থ সংস্থানের আহ্বান জানিয়ে বলেছেন, ‘সঙ্কটের একটি অভূতপূর্ব সংযোগ প্রত্যক্ষ করছি, যা মোকাবেলায় একটি অভূতপূর্ব প্রতিক্রিয়া দাবি করে।’

তিনি বলেন, ডব্লিউএইচও বর্তমানে বিশ্বজুড়ে ৫৪টি স্বাস্থ্য সঙ্কটে সাড়া দিচ্ছে। যার মধ্যে ১১টি সর্বোচ্চ-সম্ভাব্য স্তরের জরুরি অবস্থা হিসেবে স্থান পেয়েছে, যার জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

জাতিসংঘ অনুমান করেছে, বিশ্বব্যাপী রেকর্ড ৩৩৯ মিলিয়ন মানুষের এই বছর জরুরি সহায়তার প্রয়োজন হবে যা ২০২২ সাল থেকে প্রায় এক চতুর্থাংশ বেশি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

25 January 2023

জরুরি স্বাস্থ্যসেবার জন্য ২.৫ বিলিয়ন ডলারের আবেদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV