প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

শেখ হাসিনা ‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ উপাধিতে ভূষিত

Share
Share

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ উপাধি দিয়েছে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন-আইডিএফ। পর্তুগালের রাজধানীর লিসবনে সোমবার (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) আয়োজিত বিশ্ব ডায়াবেটিস সম্মেলন ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এ সম্মানসূচক উপাধি দেওয়া হয়।

একই সাথে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশি অধ্যাপক আকতার হোসেন। নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছ থেকে প্রধানমন্ত্রীর পক্ষে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান সম্মাননা গ্রহণ করেন।

ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সহযোগিতা এবং জীবনযাপন উন্নয়নে অসামান্য অবদানের জন্য স্বীকৃতির স্বরূপ এই প্রথম কাউকে গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিসের সম্মানসূচক উপাধিতে ভূষিত করা হলো। আগামী দুই বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডায়াবেটিস রোগে আক্রান্ত বিশ্বের সব মানুষের মুখপাত্র হিসেবে কাজ করবেন।

এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনকে তাকে সম্মানিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সম্মাননা গ্রহণ করতে উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের শিশুসহ প্রায় ৮৫ লাখ আর গোটা পৃথিবীতে প্রায় ৪২ কোটি মানুষ ডায়াবেটিস এবং এ সম্পর্কিত নানা সমস্যা নিয়ে বসবাস করছেন। সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাংলাদেশ সরকার ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিচ্ছে এবং বিনামূল্যে ইনসুলিন সরবরাহ কার্যক্রম শুরু করেছে। দেশের বিভিন্ন কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য সেন্টারে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের দ্বারা ডায়াবেটিস রোগীদের সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা এবং নারীর ক্ষমতায়নে অগ্রাধিকার দেওয়া এবং অভূতপূর্ব অর্জনের মাধ্যমে উন্নয়নশীল বিশ্বের জন্য একটি রোল মডেল হিসেবে অধিষ্ঠিত হওয়ার বিষয়ে মত প্রকাশ করেন রাষ্ট্রদূত তারিক আহসান। তাছাড়া তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন খাতে অর্জন এবং আন্তর্জাতিক অবদান তুলে ধরেন।

অনুষ্ঠানে আসা পর্তুগালে বসবাসকারী বাংলাদেশি ও পর্তুগিজ দ্বৈত নাগরিক রেজাউল বাসেত শিমুল ঢাকা পোস্টকে বলেন, এই অর্জন আমাদের জন্য গৌরবের। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। এমন একটি গুরুত্বপূর্ণ অর্জনের সাক্ষী হতে পেরে একজন বাংলাদেশি হিসেবে আমি গর্বিত।

আন্তর্জাতিক এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন স্থান থেকে ডাক্তার, স্বাস্থ্য বিশেষজ্ঞ, রাজধানীর নিসবনের মেয়র কারলোস মোয়েদা, প্রবাসী বাংলাদেশি নেতারাসহ আন্তর্জাতিক বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...