জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

অগ্ন্যাশয়ের ক্যানসার ধরা পড়ে শেষ পর্যায়ে, সতর্ক থাকতে করণীয়

Share

অন্যান্য ক্যানসারের তুলনায় অগ্ন্যাশয়ের ক্যান্সারে মৃত্যুর হার অনেকটাই বেশি। অগ্ন্যাশয়ের ক্যানসার সহজে চিহ্নিত করা যায় না বলে এর ভয়াবহতাও বেশি বলে মনে করেন চিকিৎসকরা। সাধারণত হালকা মানের জন্ডিস এই ক্যান্সারের প্রধান লক্ষণ। তবে জন্ডিস হলে যেহেতু সাধারণত ক্যান্সারের পরীক্ষা করা হয় না, ফলে সহজে ধরা পড়ে না এই রোগ। যখন ধরা পড়ে তখন অনেকটাই ছড়িয়ে যায়।

আর দেরিতে ধরা পড়া বলে এ ক্যান্সারকে নীরব ঘাতক বলা হয়। এজন্য সতর্ক থাকার পাশাপাশি নিয়মিয় চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

এই ক্যান্সার নির্ণয় করা কঠিন নয় শুধু তাই নয়, এটি ক্যান্সারের সবচেয়ে বেদনাদায়ক রূপগুলোর একটি বলেও বিবেচিত হয়। অগ্ন্যাশয় বা তার চারপাশে ক্যান্সার কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেলে ম্যালিগন্যান্ট টিউমার তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, ৫০ শতাংশ রোগীর শরীরের বিভিন্ন অংশে ব্যথা বাড়তে পারে।

নারীদের তুলনায় পুরুষদের অগ্ন্যাশয় ক্যান্সার বেশি দেখা যায়। ধূমপায়ী পুরুষদের এই ক্যান্সার হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। যারা রেড মিট এবং চর্বিযুক্ত খাবার খান তাদেরও অগ্ন্যাশয় ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি।

‘আমেরিকান সোসাইটি অব ক্লিনিকাল অনকোলজি’র তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রের সবচাইতে বেশি প্রাণঘাতি ক্যান্সারের তালিকায় প্যানক্রিয়াটিক ক্যান্সার বা অগ্ন্যাশয়ের ক্যান্সার চতুর্থ।

অগ্ন্যাশয় ক্যান্সারের প্রধান কিছু লক্ষণ—

• চোখের সাদা অংশ বা ত্বক হলুদাভ ভাব, ত্বকে চুলকানি, প্রস্রাব গাঢ় এবং স্বাভাবিকের চেয়ে বেশি ফ্যাকাসে হতে পারে।
• ক্ষুধামন্দা ও ওজন কমে যাওয়া।
• অতিরিক্ত ক্লান্তি বোধ করা।
• জ্বর, শরীরে কাঁপুনি অনুভব করা।
• ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য অথবা মলে পরিবর্তন আসা।
• পেটের ওপরের অংশে বা পিঠে ব্যথা,বদহজমের লক্ষণ দেখা দিতে পারে বা পেট ফোলা ভাব হতে পারে।

বিশেষ দ্রষ্টব্য : এ লেখাতে অগ্ন্যাশয়ের ক্যান্সার সম্পর্কে কেবল প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। যেকোনো প্রয়োজনে, এ রোগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ও চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নিন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

26 November 2022

অগ্ন্যাশয়ের ক্যানসার ধরা পড়ে শেষ পর্যায়ে, সতর্ক থাকতে করণীয়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV