Share

আমরা প্রতিদিনই দাঁতের জীবাণু দূর করতে সকাল-রাতে ব্রাশ করি। আমরা জানি মুখের ভেতরে ও দাঁতে খাবারের কনা থেকে জীবাণূ তৈরি হয়। নিয়মিত পরিষ্কার না করলে বিভিন্ন ধরনের সংক্রমণ হতে পারে। কিন্তু সেই ব্রাশটি কি জীবাণুমুক্ত?

জীবাণুমুক্ত ব্রাশের জন্য যা করতে হবে:
♦ ব্যবহারের আগে ও পরে ট্যাপের পানির ধারায় টুথব্রাশ ধরে রেখে পরিষ্কার আঙ্গুল দিয়ে ব্রিসলগুলো ঘষে ধুয়ে নিতে হবে। এরপর ব্রাশ থেকে অতিরিক্ত পানি ঝেড়ে ফেলতে হবে। প্রতিদিন ব্রাশ শেষে ব্রাশটি ভালো করে পরিষ্কার করুন।

♦ খোলামেলা, আলো বাতাসযুক্ত শুকনো স্থানে টুথব্রাস রাখা উচিত।

♦ ভেজা, স্যাঁতসেতে জায়গায় বা বন্ধ কন্টেইনারে টুথব্রাশ রাখলে তাতে জীবাণু আক্রমণের সম্ভাবনা থাকে।

♦ প্রতি সপ্তাহে একবার মিনিট দুয়েকের জন্য গরম পানিতে আপনার ব্রাশটি ভিজিয়ে রাখুন। এতে ব্রাশ জীবাণু মুক্ত থাকবে।

♦ টুথব্রাশ যদি ৫ মিনিটের বেশি মেঝেতে পড়ে থাকে তবে জীবাণু সেখানে ছড়িয়ে যায় এবং আমাদের পায়ের পাতার মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করে। তাই, খুব সাবধানে রাখুন নিজের টুথব্রাশকে।

♦ একজনের টুথব্রাশ আরেকজনের সঙ্গে শেয়ার করা যাবে না। এতে তার শরীরের জীবাণুসমূহ আপনার শরীরে প্রবেশ করে আপনাকে রোগাক্রান্ত করতে পারে।

♦ টুথব্রাশ ব্যবহারের পর তা একটি লম্বাকৃতির কন্টেইনারে এমনভাবে খাড়া করে রাখতে হবে, যেন একটি টুথব্রাশের সঙ্গে অপরটি স্পর্শ না করে।

♦ দাঁতে অতিরিক্ত জোরে টুথব্রাশ ঘষা উচিত নয়। এটি দাঁতের জন্যে যেমন ক্ষতিকর, তেমনি টুথব্রাশের জন্যেও।

♦ সাধারণত প্রতি ৩–৪ মাস পরপর টুথব্রাশ পরিবর্তনের নির্দেশনা দেওয়া হলেও, ব্রিসল এর অগ্রভাগ বেঁকে যেতে শুরু করলেই টুথব্রাশ পরিবর্তন করা উচিত। ব্রিসল এর আকার বিকৃত হয়ে গেলে তা দিয়ে দাঁত ভালোভাবে পরিষ্কার হওয়া সম্ভব নয়।

♦ ভ্রমণে যাওয়ার সময় টুথব্রাশের ব্রিসলের অংশটুকু ঢেকে রাখে, এমন কাভার ব্যবহার করতে হবে। তবে ঢাকা অবস্থায়ও যাতে আলো বাতাস চলাচল করতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

26 September 2022

টুথব্রাশ জীবাণুমুক্ত তো!

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV