জেনে রাখুন, সুস্থ থাকুন

করোনাভাইরাস গর্ভের ভ্রূণকে প্রভাবিত করতে পারে, গবেষণায় চাঞ্চল্য

করোনাভাইরাস গর্ভের ভ্রূণকে প্রভাবিত করতে পারে করোনা, গবেষণায় চাঞ্চল্য
Share

করোনাভাইরাস সার্স কোভ ২ (SARS Cov-2) গর্ভনালী (Umbilical Cord) সংক্রমিত না করেই ভ্রূণকে (Embryo) প্রভাবিত করতে পারে বলে তথ্য উঠে এসেছে গবেষণায়।

বিগত দুই বছরে করোনা পুরো বিশ্বকে বিপর্যস্ত করে তুলেছে। বিজ্ঞ্যানিরা এখনও পর্যন্ত করোনার সঠিক ও উপযোগী চিকিৎসার সন্ধান খুঁজে বের করতে পারেনি। কিন্তু ইমিউনিটি বাড়িয়ে তোলা টিকা করোনার প্রভাবে মানুষের মৃত্যুর সংখ্যা কিছুটা হলেও কম করেছে। কিন্তু এই করোনাভাইরাস আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও বিপদে ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথের (Institutes Of Health) দ্বারা করা একটি নতুন গবেষণায় বলা হয়েছে, করোনা ভাইরাস সার্স কোভ ২ (SARS Cov-2) গর্ভনালী (Umbilical Cord) সংক্রমিত না করেই প্রভাবিত করতে পারে ভ্রূণকে (Embryo)।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথের দ্বারা করা সেই গবেষণায় বলা হয়েছে যে, করোনা প্রেগনেন্সির সময় গর্ভনালীকে সংক্রমিত না করলেও, প্রভাবিত করতে পারে ভ্রূণকে। যদি গর্ভবতী মা করোনা দ্বারা আক্রান্ত হয় তাহলে তার প্রভাব ভ্রূণ এবং সেই বাচ্চার ওপরে পড়তে পারে। আমেরিকার ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথের রিসার্চ প্রকাশ করা হয়েছে নেচার কমিউনিকেশন (Nature Communications) জার্নালে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথের রিসার্চাররা লিমিটেড লেভেলে প্রায় ২৩ জন গর্ভবতী মহিলার ওপরে সেই গবেষণা করে। এর মধ্যে প্রায় ১২ জন মহিলা করোনা পজিটিভ ছিল এবং প্রায় ৮ জন মহিলা উপসর্গহীন ছিল, যাদের কোনও করোনার লক্ষণ ছিল না। এর মধ্যে একজন মহিলার হালকা লক্ষণ ছিল এবং তিন জনের অবস্থা গুরুতর ছিল। রিসার্চাররা ডেলিভারির পরে মায়ের রক্ত এবং গর্ভনালীর রক্ত তুলনা করে এবং বাচ্চার মধ্যে প্রতিরক্ষা প্রতিক্রিয়ার তুলনামুলক গবেষণা করে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথের রিসার্চাররা যে গবেষণা করে, সেই গবেষণায় বেরিয়ে আসে যে, মা, বাচ্চা এবং গর্ভনালী টিস্যুর মধ্যে ভাইরাসজনিত ইনফ্লেমেটরি ইমিউন রেসপন্স দেখতে পাওয়া যায়। এর ফলে লক্ষ্য করা যায় যে করোনাভাইরাস সার্স কোভ ২ গর্ভনালীকে সংক্রমিত না করেই প্রভাবিত করতে পারে ভ্রূণকে। আমেরিকার ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথের রিসার্চারদের গবেষণায় লক্ষ্য করে দেখা যায় যে করোনাভাইরাস অর্থাৎ সার্স কোভ ২ দ্বারা সংক্রমিত হওয়া গর্ভবতী মহিলাদের ইমিউন সেলের এন্ট্রি ভাইরাল লেভেল কম ছিল। এর ফলে সেই সকল গর্ভবতী মহিলাদের ভ্রূণ এবং বাচ্চার প্রভাব পড়তে পারে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

11 February 2022

করোনাভাইরাস গর্ভের ভ্রূণকে প্রভাবিত করতে পারে, গবেষণায় চাঞ্চল্য

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV