জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

গর্ভাবস্থায় অতিরিক্ত বমি কেন হয়? হলে কি করবেন?

Share
Share

গর্ভাবস্থায় বমিভাব সাধারণ গর্ভকালীন উপসর্গগুলোর মধ্যে অন্যতম। তবে সবার ক্ষেত্রে এ উপসর্গের তীব্রতা এক রকম হয় না। কারও তেমন বমিভাব নাও হতে পারে, আবার কারও এ সময় অনেক বমি হয়। বমি অনেক বেশি পরিমাণে হলে গর্ভবতী নারীকে হাসপাতালে ভর্তি করাতে হয়।

অতিরিক্ত বমির কারণ
গর্ভাবস্থার প্রথম তিন মাস সময়েই সাধারণত বমিভাব হয় এবং কখনো অতিরিক্ত বমি হয়। তবে গর্ভকালের প্রথম তিন মাস সময় পার হয়ে গেলে আস্তে আস্তে একসময় বমিভাব কমে যায়। সাধারণত প্রথম সন্তানের আগমন, অনাকাক্সিক্ষত সন্তান ও একই পরিবারে মায়ের এ সমস্যা থাকলে পরবর্তী সময়ে তার মেয়ের গর্ভাবস্থায় অতিরিক্ত বমি হওয়ার আশঙ্কা থাকে। গর্ভাবস্থার কারণে একজন মায়ের শরীরে বিদ্যমান অতিরিক্ত হরমোনের কারণেই সাধারণত এই বমিভাব বা বমি হয়ে থাকে। আর অতিরিক্ত বমি হওয়ার কারণে শরীরে পানিশূন্যতা তৈরি হয়। প্রয়োজনীয় খনিজ লবণের ঘাটতি দেখা দেয়।

কোনো কিছু খেতে না পারায় দ্রুত ওজন হ্রাস পায়। অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ (কিটোন বডি) শরীরে জমা হতে থাকে। আমিষ ও ভিটামিনের ঘাটতি দেখা দেয়। জন্ডিস ভাব দেখা দেয়। রক্তের উপাদান বেড়ে গিয়ে রক্ত ঘনীভূত হয়। রক্তশূন্যতা, প্রস্রাবের পরিমাণ কম হওয়া, মস্তিষ্কের রোগ এছাড়া জন্মগত ওজন কম হওয়ায়ও পুষ্টিহীনতায় পড়তে পারে অনাগত সন্তান।

এক্ষেত্রে করণীয়
মানসিকভাবে মেনে নেওয়া যে গর্ভাবস্থায় বমিভাব বা অল্প বমি হতে পারে। সকালে ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ না করে একটি বা দুটি বিস্কুট খেয়ে কিছুক্ষণ পর ব্রাশ করা।

অতিরিক্ত ঝাল বা ঝোলযুক্ত খাবার না খাওয়া। একেবারে অনেকখানি না খেয়ে একটু পর পর খাওয়া। মুখে থুতু জমে গেলে বারবার থুতু না ফেলা। পাশাপাশি বমিভাবের জন্য চিকিৎসকের দেওয়া ওষুধ খাওয়া।

যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে
যদি অতিরিক্ত বমি হয়, তবে বাসায় না রেখে গর্ভবতী মাকে হাসপাতালে ভর্তি করাতে হবে। অনেক সময় মুখে খাবার না দিয়ে শিরায় স্যালাইন এবং ভিটামিন ও বমি বন্ধের ইনজেকশন দিয়ে বমি বন্ধ করতে হবে। বমি বন্ধ হওয়ার পর যদি ২৪ ঘণ্টা না হয়, তখন অল্প অল্প করে মুখে খাবার শুরু করতে হবে।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...