জেনে রাখুন, সুস্থ থাকুন

সিটি এনজিওগ্রামের অপব্যবহার: চিকিৎসায় অনৈতিক ব্যবসা

Share
Share

আজকে একজন রোগীর করোনারী এনজিওগ্রাম করতে গিয়ে এক অদ্ভূত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। রোগী বাইরে থেকে করা সিটি করোনারী এনজিওগ্রাম এর রিপোর্ট নিয়ে আমাদের চিফ কার্ডিয়াক সার্জন ডা. লুৎফর রহমানের কাছে এসেছিলেন। রিপোর্টে দেখা যায় যে, হার্টের প্রধান তিন রক্তনালীতেই ব্লক আছে। রিপোর্ট দেখে সার্জনের সন্দেহ হলে তিনি এনজিওগ্রাম করবার জন্য রোগীকে আমার কাছে পাঠালেন। এনজিওগ্রাম করে দেখা গেল যে, হার্টের সব রক্তনালীই ভালো আছে। কোথাও কোন ব্লক নেই। আমি সিটি এনজিওগ্রামের রিপোর্টটি আরেকবার দেখলাম। না, কোনোভাবেই মেলাতে পারলাম না!

হৃদরোগ নির্ণয়ে সিটি এনজিওগ্রাম একটি অন্যতম আধুনিক পদ্ধতি। বিশেষ করে হার্টের জন্মগত ত্রুটি, হৃদপিণ্ডের অভ্যন্তরে অস্বাভাবিক ছিদ্র, ভাল্ভের অস্বাভাবিকতা, করোনারী রক্তনালীর অস্বাভাবিক উৎপত্তি, অল্পবয়সে করোনারী ধমনীতে ব্লক থাকার সম্ভাবনা প্রাথমিকভাবে সহজে নির্ণয়, বাইপাস সার্জারীর পরবর্তী সময়ে গ্রাফ্ট ভেসেলের সচলতা পরীক্ষা, হার্টে কৃত্রিম ভাল্ভ প্রতিস্থাপনের পরবর্তী সময়ে ভাল্ভের কার্যকারিতা পরীক্ষা সহ আরো কিছু ক্ষেত্রে সিটি স্ক্যান ও সিটি এনজিওগ্রাম এর ব্যবহার কার্ডিওলজিস্ট এবং কার্ডিয়াক সার্জনের জন্য খুব উপকারী টুলস্।

কিন্তু সেটি হতে হবে সুনির্দিষ্ট নির্দেশনা ও প্রটোকল মেনে। চিকিৎসককে জানতে হবে তিনি সুনির্দিষ্ট কোন্ তথ্যটি চান। সেই তথ্যটি আর কোন সহজ উপায়ে, কম খরচে পাওয়া যাবে কিনা। সিটি এনজিওগ্রাম করতে গিয়ে এই গরীব দেশে যে পরিমাণ অর্থ ব্যয় হবে, যে পরিমাণ ক্ষতিকর রেডিয়েশন রোগীর দেহে প্রবেশ করবে, ব্যবহৃত কনট্রাস্ট মিডিয়া ( এক ধরণের আয়নযুক্ত আয়োডিন তরল যা কিডনীর জন্য ঝুঁকিপূর্ণ) ব্যবহৃত হবে– সবকিছু হিসেবে নিয়ে যদি দেখা যায় যে, পরীক্ষাটিতে ঝুঁকির চেয়ে লাভ বেশি তাহলে সেটি করতে কোন দোষ নেই। বরং রোগীর চিকিৎসা পদ্ধতি ঠিক করবার জন্য পরীক্ষাটি চিকিৎসককে বহুলাংশে সাহায্য করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যিনি রিপোর্টটি করবেন তাঁর এই বিষয়ে উপযুক্ত জ্ঞান এবং প্রশিক্ষণ আছে কিনা তা নিশ্চিত করা।

তবে বাস্তবতা ভিন্ন। একধরণের আধাশিক্ষিত নৈতিকতাবর্জিত চিকিৎসক ব্যবসায়িক উদ্দেশ্যে যত্রতত্র যখন তখন সিটি এনজিওগ্রাম করার উপদেশ দিচ্ছেন। রোগীর কথা না শুনে, মনোযোগ দিয়ে রোগের ইতিহাস না জেনে , সহজলভ্য কম খরচের পরীক্ষা না করিয়ে এক লাফে সিটি এনজিওগ্রাম করার আদেশ দিচ্ছেন। এবং প্রায়শই এসবের ভিকটিম হচ্ছেন নিম্নবিত্ত, মধ্যবিত্ত শ্রেণীর কমশিক্ষিত মানুষেরা। তথাকথিত উচ্চশিক্ষিত চিকিৎসকদের উপর অল্পশিক্ষিত মানুষদের বিশ্বাসকে কাজে লাগিয়ে ব্যবসায়িক উদ্দেশ্যে এসব শিক্ষিত দুর্বৃত্তরা মহান পেশার বদনাম করছেন।

যারা মানুষের দুর্দশা লাঘবে এই মহান পেশায় নিজেদের নিয়োজিত করেছেন তাঁদেরকে অবশ্যই এসবের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। পাড়া মহল্লায় গজিয়ে ওঠা এসব ক্লিনিকগুলোর উপর সরকারী নজরদারী নিশ্চিত করতে হবে। ডাক্তারদের লাইসেন্স প্রদানকারী বিএমডিসিকে কার্যকর সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সমগ্র পেশাকে জনবান্ধব মানবিকতার পেশায় রূপান্তর করতে হবে।

জনগণের অবহতির জন্য বলছি– এই ধরণের অপচিকিৎসা আমাদের আশপাশের দেশগুলোতেও আছে। এরকম বহু প্রতারিত রোগীর সাক্ষাত আমার হয়েছে। তারা চিকিৎসা ট্যুরিজমের নামে বিভিন্ন দালাল নিয়োগ করে নিরীহ রোগীদের নিয়ে বাণিজ্য করছে। সুতরাং সবকিছু জেনে বুঝে আপনার সুচিকিৎসা যাতে দেশের মধ্যেই করতে পারেন সেই চেষ্টা করুন।

সবাই সুস্থ থাকুন।

———————
লেখক: ডা. মাহবুবর রহমান, সিনিয়র কনসালটেন্ট ও সিসিইউ ইন-চার্জ
ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করেছে। বিশ্ব শ্রবণ দিবস (৩ মার্চ) উপলক্ষ্যে আয়োজিত এই...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও...

Related Articles

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে...