ওজন কমানোর A B C

Share

ওজন কমাতে লোকে অনেক কিছু বলে, লিখে । একশো বছর আগে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যেত খাদ্যের অভাবে, দুর্ভিক্ষে । এখন মানুষ কম বয়সে মারা যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারন অতিরিক্ত মোটা হয়ে যাওয়া । মানে বেশি বেশি খেয়ে ।

আসলেই কি বেশি বেশি খায় বলে মোটা হয়ে যায় ! মোটেও না । আসল কারণ বার বার ভুল খাবার দরকারি খাবারের চেয়ে বেশি হয়ে যায় বলে সে খাবারে থাকা উপাদান শরীরের কাজে না লেগে শরীরের বোঝা হয়ে যায় । তাতে শরীর একদিকে দূর্বল হতে থাকে স্বাস্থ্য বিচারে, আরেকটিকে শরীর নিজেকে ঠিক রাখতে যতটুকু দেহ ধারন করতে পারে,তার বেশি হয়ে গিয়ে গোটা স্বাস্থ্যের উপর চাপ পড়ে । এমন করে খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন অভ্যাস মোটা হয়ে যাওয়ার অন্যতম কারণ ।

বছরে তিন মিলিয়ন মানুষ শুধু মোটা হওয়ার কারণে মারা যায় এখন । আঠারো বছর বয়সের উপরে মোট জনসংখ্যার ৪০% ওভার ওয়েট সারা পৃথিবীতে এখন । সংখ্যায় প্রায় ২ বিলিয়নের মতো । ৫০০ মিলিয়নের উপরে মানুষ রীতিমত হাতি এখন । ৩০০ মিলিয়নের বেশি পাঁচ বছরের বাচ্চারা এখন অতিরিক্ত ওজনের ।

আপনি মোটা নাকি অতিরিক্ত ওজনের, এটা বুঝতে দুটো টার্ম ব্যবহার করা হয়। Overweight এবং Obese। Overweight মানে অতিরিক্ত ওজন, Obese মানে মোটা ।

বয়স এবং উচ্চতা ভেদে শরীরে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি ফ্যাট জমা হলে তাকে Overweight বলে। ওভার ওয়েটের আবার একটি লিমিট আছে। ওভার ওয়েটার লিমিটের চেয়ে বেশি হলে সেটি Obese।

এটি পরিমাপের সহজ উপায় BMI (Body Mass Index)। বয়স এবং উচ্চতা ভেদে শরীরের BMI ২৫ থেকে ৩০ এর মধ্যে থাকলে Overweight । BMI ৩০ এর উপরে চলে গেলে Obese । BMI ১৮ এর নিচে থাকলে তখন আবার Underweight । সেটাও খারাপ । তার মানে BMI ১৮ থেকে ২৫ হলো স্বাভাবিক এবং স্বাস্থ্যকর ।

লোকে ওজন কমানোর অনেক উপায় বলে । এটি এখন একটি বিশাল ব্যাবসা । এটাকে বলে ফ্যাট বিজনেস ফর ফ্যাট প্রফিট ।

সহজ একটি নিয়ম করুন । নিচের নিয়মগুলো মেনে চলুন । আর কিছুই লাগবে না । তিন মাস – ছয় মাস – এক বছর মেনে চলুন । স্বাস্থ্য ভালো হয়ে উঠবে এবং শরীর সুস্থ থাকবে ।

১. এক বেলা ভাত, এক বেলা রুটি খান জাতীয় খাবার খান।

২. সকালের নাস্তায় চা – মুড়ি – চিড়া খান।

৩. দুপুর এবং রাত্রির খাবারে মাছ, সবজি ডাল খান।

৪. সপ্তাহে দু দিনের বেশি মাংস খাবেন না।

৫. বিস্কুট, বার্গার, মিষ্টি, কেক, আইসক্রিম, চিপস খাবেন না, খেলেও অল্প করে খাবেন।

৬. যে কোনো খাবার একসাথে বেশি না খেয়ে অল্প অল্প কিছুক্ষণ পর পর খাবেন।

৭. কোথাও যেতে ৩০ মিনিটের পথ হলে গাড়ি নয়, হেঁটে যাবেন, লিফট নয়, হেঁটে উঠবেন।

৮. গায়ে গতরে পরিশ্রম করবেন, পরিশ্রমের কাজ করবেন।

৯. দৈনিক ২০ মিনিট দৌড়ানো অথবা ৪৫ মিনিট হাঁটবেন।

১০. গড়ে তিন থেকে চার লিটার পানি খাবেন।

১১. মিনিমাম সাত ঘণ্টা ঘুমাবেন।

১২. সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করে বই পড়বেন।
ওজন কমে আসবে।

ডা. অপূর্ব চৌধুরী

© অপূর্ব চৌধুরী । চিকিৎসক, কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক । জন্ম বাংলাদেশ, বসবাস ইংল্যান্ড । গ্রন্থ ৮ । উল্লেখযোগ্য বই : অনুকথা, জীবন গদ্য, ভাইরাস ও শরীর ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

14 September 2021

ওজন কমানোর A B C

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV