জেনে রাখুন, সুস্থ থাকুন

ডেঙ্গু জ্বরের লক্ষণ ও প্রতিকারের উপায়

Share
Share

সারাদেশে কোভিড রোগীর সংখ্যা কমলেও হাসপাতালগুলো এখন ডেঙ্গি রোগীতে পূর্ণ হয়ে যাচ্ছে। ডেঙ্গি শনাক্ত হলেই আমরা আতঙ্কিত হয়ে পড়ি। অথচ অধিকাংশ ডেঙ্গি রোগীর চিকিৎসা বাসাতেই সম্ভব।

তবে নিচের যেকোন একটি বিপদ চিহ্ন থাকলে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে।
১. প্রচণ্ড পেট ব্যথা ও অত্যাধিক পানি পিপাসা থাকলে।
২. ঘন ঘন বমি বা বমি বন্ধ না হলে।
৩. রক্তবমি বা কালো পায়খানা হলে।
৪. দাঁতের মাড়ি বা নাক দিয়ে রক্তপাত হলে।
৫. ৬ ঘন্টার বেশি সময় ধরে প্রস্রাব না হলে।
৬. প্রচণ্ড শ্বাসকষ্ট হলে।
৭. ডায়রিয়া হলে এবং অত্যধিক শারীরিক দূর্বলতা অনুভব করলে।
৮. গর্ভবতী মা, নবজাতক শিশু, বয়স্ক রোগী, ডায়বেটিস ও কিডনি রোগ থাকলে।
৯. শরীর অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেলে।

এছাড়া আপনার চিকিৎসক যদি আপনাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে বলে সেক্ষেত্রে দ্রুত হাসপাতালে ভর্তি হবেন।
যদি উপরের কোন বিপদ চিহ্ন না থাকে এবং রোগী মুখে পর্যাপ্ত তরল খাবার খেতে পারে সেক্ষেত্রে রোগীকে বাসায় রেখে চিকিৎসা দেয়া সম্ভব।

কী চিকিৎসা দিবেন?
রোগী পূর্ণ বিশ্রামে থাকবে,
স্বাভাবিক খাবারের পাশাপাশি প্রচুর পরিমাণে তরল খাবার যেমন, খাবার স্যালাইন, ডাবের পানি, ফলের রস, ভাতের মাড়, স্যুপ খেতে দিতে হবে।
প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ব্যথার ওষুধ দেয়া যাবে না।
জ্বর কমাতে কুসুম গরম পানি দিয়ে সারা শরীর মুছে দিবেন।

লেখক: ডা. নাজিরুম মুবিন
চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

০৯ সেপ্টেম্বর ২০২১

ডেঙ্গু জ্বরের লক্ষণ ও প্রতিকারের উপায়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV