জেনে রাখুন, সুস্থ থাকুনটিপস & ট্রিকস

শরীরে পানির ঘাটতি, বুঝুন ৪ লক্ষণে

Share

আমাদের সুস্বাস্থ্যের জন্য যেমন প্রয়োজন সুষম খাবার, তেমনই জরুরি পানি। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে। এতে শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের হয়ে যাবে। শরীরে পানির অভাব দেখা দিলে নানা সমস্যায় ভুগতে পারেন।

ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, শরীরে পানির ঘাটতির ফলে ডিহাইড্রেশন হতে পারে আর তা নানান সমস্যার কারণ। আজ আমরা চার লক্ষণ জানব, যা দেখে সহজেই আপনি বুঝবেন শরীরে পানির ঘাটতি রয়েছে। আসুন, এক ঝলকে দেখে নিই—

ক্লান্তিভাব

মৃদু ডিহাইড্রেশনের ফলে মাথা ধরা ও ক্লান্তিভাব দেখা দিতে পারে। ঘাম, মলমূত্র ত্যাগের মাধ্যমে শরীর থেকে কিছুটা পানি বেরিয়ে যায়। আর আপনি যদি পর্যাপ্ত পানি না খান, পানির ঘাটতি পূরণ না হয়, তবে শরীরে ক্লান্তিভাব দেখা দিতে পারে। এতে করে আপনার মনোসংযোগের অভাব ও মেজাজ খিটখিটে হতে পারে। এ সব লক্ষণে বুঝবেন, শরীরে পানির অভাব রয়েছে।

মুখে দুর্গন্ধ

পানির অভাবে মুখে দুর্গন্ধ হতে পারে। লালা তৈরি করতে ও মুখের ভেতরের ব্যাকটেরিয়া দূর করতে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার শরীরে যদি পানির ঘাটতি থাকে, তাহলে লালা তৈরি কম হবে। বেড়ে যাবে মুখের ভেতরের ব্যাকটেরিয়া। এতে মুখে দুর্গন্ধ হবে। সুতরাং আপনাকে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতেই হবে।

কোষ্ঠকাঠিন্য

পানির অভাবে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। কারণ, কোলন পানি শোষণ করে। এখানেই জমে শরীরের বর্জ্য। কিন্তু আপনি যদি পর্যাপ্ত পানি পান না করেন, তবে শরীর মল থেকে পানি শোষণ করে নেবে। এর দরুণ আপনি কোষ্ঠকাঠিন্যে ভুগবেন। পর্যাপ্ত পানি পান করলে হজমপ্রক্রিয়ার উন্নতি হয়। এতে কোষ্ঠকাঠিন্য কমে। তাই কোষ্ঠকাঠিন্য দেখা দিলে বুঝবেন, আপনার শরীরে পানির ঘাটতি রয়েছে।

মূত্রজ্বালা

মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে প্রচুর টক্সিন বা ক্ষতিকারক পদার্থ বের হয়ে যায়। আপনি যদি পর্যাপ্ত পানি না খান, তবে মূত্র কম বের হবে। মূত্রের রং হলুদ ধারণ করবে। প্রস্রাব করতে গেলে জ্বলবে। মূত্রজ্বালায় অনেকে ভুগে থাকেন। এ থেকে রক্ষা পেতে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

14 August 2021

শরীরে পানির ঘাটতি, বুঝুন ৪ লক্ষণে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV