জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

শিশুর জন্য মায়ের দুধ সর্বোৎকৃষ্ট খাবার

Share
Share

মহামারীতে বিপর্যন্ত এই পৃথিবীতেও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শিশুর ভবিষ্যত সুরক্ষায় মায়ের দুধকেই সেরা দাওয়াই মানছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শিশু বৃদ্ধি বিকাশ সহ শিশুকে সুস্থ রাখতে মায়ের দুধের বিকল্প বা সমকক্ষ কিছুই নেই। মায়ের দুধ সৃষ্টিকর্তার পক্ষ থেকে সমগ্র মানব জাতির জন্য একটি বিশেষ আশীর্বাদ। চিকিৎসাবিজ্ঞানও মায়ের দুধকে শিশুর জন্য সর্বোৎকৃষ্ট খাবার হিসেবে স্বীকৃতি দিয়েছে।

চলুন দেখা যাক যে কেন মায়ের দুধ শিশুদের জন্য গুরুত্বপূর্ণ?
# জন্মের পর পরই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত।
হলদেটে রঙের শাল দুধে (প্রসূতির স্তন থেকে বের হওয়া প্রথম দুধ)রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, আমিষ, শ্বেত কণিকা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা।এই দুধ শিশুর পেট পরিষ্কার করে, নিয়মিত পায়খানা হতে সাহায্য করে এবং জন্ডিসের সম্ভাবনা কমিয়ে দেয়।একে জীবনের প্রথম টিকা ও বলা হয়।
#মায়ের দুধে পুষ্টি উপাদান ছাড়াও রয়েছে ৯০ ভাগ পানি।এজন্য শিশুকে ছয় মাস বয়স পর্যন্ত আলাদা পানি দেওয়ার প্রয়োজন নেই।
# মায়ের দুধে অত্যাবশ্যকীয় ফ্যাটি এসিড ( লিনোলিক এসিড)আছে,যা শিশুর মস্তিষ্কের বিকাশ, চক্ষু ও রক্তনালী গঠনের জন্য প্রয়োজনীয়।
# মায়ের দুধে রোগ জীবাণু থাকে না। উপরন্তু শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায়। ফলে শিশুর অসুখ-বিসুখ, বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া, হাঁপানি, এলার্জি চুলকানি ইত্যাদি কম হয়।
# জন্মের প্রথম সপ্তাহে মায়ের বুকের দুধ পান করলে অন্ত্রের সংক্রমণ থেকে শিশু রক্ষা পায়।মুখের তালু এবং মাড়ি শক্ত হয়।
# বুকের দুধে মিনারেল, ভিটামিন, পানি ছাড়াও থাকে বিশেষ ধরনের ফ্যাটি এসিড যা শিশুর চোখের জ্যোতি বাড়ায়। এতে রয়েছে শিশুরমস্তিষ্ক গঠনের বিশেষ উপাদান।
#বুকের দুধ পান করলে শিশুর পেটে বাতাস জমতে পারে না যা শিশুকে হজমে সহায়তা করে।
# বুকের দুধ পান করার ফলে জরায়ু, স্তন ও ডিম্বাশয় ক্যানসারের ঝুঁকি কমে। তৈরি
হয় সন্তান ও মায়ের মধ্যে নিবিড় সম্পর্ক। মায়ের গর্ভধারণের সম্ভাবনাও কম থাকে।
তাই শুধু মাত্র নবজাত শিশুর জন্য ই নয় বরং মায়ের স্বাস্থ্য অটুট রাখতে ও এটি দরকারী। আসুন নবজাতক শিশু যেন জন্মের পরপরই মাতৃদুগ্ধ পান করতে পারে সে বিষয়টি আমরা সর্বাগ্রে খেয়াল করার চেষ্টা করি। এবারের মাতৃদুগ্ধ দিবসে এটিই হউক আমাদের অঙ্গীকার।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...