নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পদ হারালেন ভারতের স্বাস্থ্যমন্ত্রীসহ একদল মন্ত্রী

Share

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রী পরিষদ থেকে স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী আজ পদত্যাগ করেছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মিডিয়া রিপোর্টে বলা হয়, আজ সন্ধ্যায় মোদীর মন্ত্রী পরিষদে রদবদলের আগে এই পদত্যাগের ঘটনা ঘটেছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের বিপর্যয় কাটিয়ে আসা ভারতের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই রদবদলে পদ হারালেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে। এই তালিকায় আছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার ও শিক্ষামন্ত্রী পোখরিয়াল নিশাঙ্কও। সব মিলিয়ে ডজনখানেক মন্ত্রী-প্রতিমন্ত্রী এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

শিক্ষামন্ত্রী পোখরিয়াল নিশাঙ্ক, শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিও পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের আগে আরো কয়েকজন মন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, “এপ্রিল-মে মাসে কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার সমালোচনার মুখে পড়ায় হর্ষ বর্ধন পদত্যাগ করেছেন। এ সময় ভারতের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়ে এবং অক্সিজেন, হাসপাতালের বেড এবং ভ্যাকসিনের জন্য লড়াই করে হাজার হাজার লোক মারা যায়।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় আজ সন্ধ্যা ৬ টায় ৪৩ জনের বেশি নতুন সদস্য শপথ নিতে চলেছেন। নতুন মন্ত্রিসভায় ১৩ জন আইনজীবী, ৬ জন চিকিৎসক, ৫ জন প্রকৌশলী, ৭ জন সরকারি কর্মকর্তা, ৭ জন পিএইচডি, ৩ জন এমবিএ এবং ৬৮ জন ¯œাতক ডিগ্রিধারী থাকতে পারেন।

খবরে বলা হয়, নরেন্দ্র মোদীর দ্বিতীয় মেয়াদে মন্ত্রিসভার প্রথম রদবদলে মোদীর নতুন সরকারে ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণী), তরুণ নেতা এবং মহিলা মন্ত্রীদের বেশি অংশগ্রহণ থাকবে ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

07 July 2021

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পদ হারালেন ভারতের স্বাস্থ্যমন্ত্রীসহ একদল মন্ত্রী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV