জলবায়ু ও পরিবেশনির্বাচিতস্বাস্থ্য সংবাদ

’কুরবানি পশুর বর্জ্য পরিবেশ সম্মতভাবে অপসারণ করতে হবে’

Share

করোনা ভাইরাসের মহামারিকালে স্বাস্থ্যবিধি মেনে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার পশু কোরবানি ও কুরবানি করা পশুর বর্জ্য সুষ্ঠু ভাবে অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করতে সকল সরকারি-বেসরকারি সংস্থা ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় ।

পরিবেশ সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে আজ ভার্চুয়ালী অনুষ্ঠিত এক আন্ত:মন্ত্রণালয় সভায় এ আহবান জানানো হয়।
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কুরবানি করা পশুর বর্জ্য সুষ্ঠু ভাবে ব্যবস্থাপনা ও অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করতে করণীয় বিষয়ে এই সভার আয়োজন করা হয়।

গভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব ( জলবায়ুপরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব ( পদূনি) মো. মনিরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো.আশরাফ উদ্দিনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গভায় কুরবানি করা পশুর বর্জ্য সুষ্ঠু ভাবে অপসারণে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চার লক্ষ কপি প্রচারপত্র সকল সিটিকর্পোরেশন, পৌরসভা, পরিবেশ অধিদপ্তরের বিভাগ ও জেলা কার্যালয়, জেলা প্রশাসন, জেলা তথ্য অফিসসহ অন্যান্য সংস্থার মাধ্যমে দেশব্যাপী বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়াও পরিবেশ অধিদপ্তর ফেস বুক বুস্টিং ও মোবাইলে মেসেজের মাধ্যমে এ সংক্রান্ত বার্তা জনগণের কাছে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশের মসজিদসমুহে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মসজিদের ইমামদেরকে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে করণীয় সম্পর্কে জুম্মার নামাজে বক্তব্য রাখার আহবান জানানো হয়।

একইসঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি সকল বেসরকারি চ্যানেলে এ বিষয়ে তথ্য সম্বলিত বার্তা ও স্পেশাল বুলেটিন প্রচারের ব্যবস্থা গ্রহণ করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

গভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মহানগরের কুরবানির আবর্জনা অপসারণে বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানানো হয়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

07 July 2021

’কুরবানি পশুর বর্জ্য পরিবেশ সম্মতভাবে অপসারণ করতে হবে’

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV