জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

উচ্চ রক্তচাপ বিষয়ে প্রশ্ন ও উত্তর

Share
Share

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন এমন একটি অবস্থা যখন রক্তনালীর বেষ্টনীর বিরুদ্ধে রক্তের চাপ খুব বেশি হয়। ফলে হৃদযন্ত্র এবং রক্তনালীকে বাড়তি কাজ করতে হয়। এতে হৃদযন্ত্র বাড়তি চাপের মুখে পড়ে এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে।

এ ছাড়া উচ্চ রক্তচাপে চোখের সমস্যা, ধমনী ও কিডনি ক্ষতিগ্রস্ত, যৌন সমস্যা বা দীর্ঘস্থায়ী স্ট্রোক হতে পারে। স্বাভাবিক অবস্থা থেকে উচ্চ রক্তচাপের পর্যায়ে পৌঁছানোর প্রক্রিয়া দুই-এক দিনে হয় না। কয়েক বছর ধরে এ প্রক্রিয়া চলে।

হাইপারটেনশন রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রোগটি নিয়ে মানুষের কৌতুহল কম নয়। নিচে এ বিষয়ে কিছু সাধারণ প্রশ্ন ও তার উত্তর দেওয়া হলো :

প্রশ্ন : উচ্চ রক্তচাপের কারণ কি?
উত্তর: উচ্চ রক্তচাপের কয়েকটি প্রধান কারণ হচ্ছে স্থূলতা, ডায়াবেটিস, শারীরিক কার্যকলাপের অভাব, চাপ, অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ, ধূমপান ইত্যাদি। এ ছাড়া অপর্যাপ্ত পটাসিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের গ্রহণের কারণেও উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে।

প্রশ্ন : কত বয়সে সাধারণত মানুষ উচ্চ রক্তচাপে ভোগে? শিশুরা কী এতে আক্রান্ত হয়?
উত্তর: সাধারণত, ৪০ থেকে ৬০ বছর বয়সে মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়। শিশুরাও এ সমস্যায় ভুগতে পারে।

প্রশ্ন : উচ্চ রক্তচাপে কী কী গুরুতর সমস্যা হতে পারে?
উত্তর: অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপে কিছু গুরুতর জটিলতা হতে পারে। এর মধ্যে রয়েছে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো হৃদযন্ত্রের সমস্যা।

প্রশ্ন : স্বাভাবিক রক্তচাপ কি?

উত্তর: দিল্লিভিত্তিক পুষ্টিকর মনিশা অশোকান বলেন, স্বাভাবিক রক্তচাপ ১২০/৮০।

প্রশ্ন: অতিরিক্ত লবণ গ্রহণে কী উচ্চ রক্তচাপ হয়? হলে কীভাবে?
উত্তর: হ্যাঁ, অতিরিক্ত লবণ গ্রহণে উচ্চ রক্তচাপ হতে পারে।

উচ্চ রক্তচাপ হলো সেই রক্তের পরিমাণ যা হৃদযন্ত্র পাম্প করে। অতিরিক্ত লবণ গ্রহণে উচ্চ রক্তচাপ হতে পারে। শরীরকে বেশি করে পানি ধরে রাখতে কিডনিতে কাজ করে লবণ। এই অতিরিক্ত পানি রক্তের চাপ ​​বাড়িয়ে দেয়। এতে কিডনি, ধমনী, হৃদযন্ত্র এবং মস্তিষ্কের ‌ওপর চাপ সৃষ্টি হয়। অতিরিক্ত লবণ গ্রহণ রক্ত ​​প্রবাহে সোডিয়ামের পরিমাণ বাড়ায়। এতে অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট হয়, যা কিডনির পানি অপসারণের ক্ষমতা হ্রাস করে। অর্থাৎ উচ্চ রক্তচাপ হলো বাড়তি তরল ও অতিরিক্ত চাপের ফসল।

প্রশ্ন: কোন খাবার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে?
উত্তর: স্বাস্থ্যকর খাবার গ্রহণ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। আপনার খাদ্য তালিকায় তাজা ফল, সবুজ শাক-সবজি, কম চর্বিযুক্ত দুগ্ধজাত দ্রব্য এবং শস্যদানা অন্তর্ভুক্ত করা উচিত। পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম- এই তিন পুষ্টি গ্রহণ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশ্ন: শরীরের স্বাস্থ্যকর ওজন কী উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে?
উত্তর: হ্যাঁ, শরীরের স্বাস্থ্যকর ওজন অর্থাৎ বয়স অনুযায়ী নির্ধারিত ওজন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং নিয়মিত শারীরিক ব্যায়াম আপনার শরীরের গ্রহণযোগ্য ওজন বজায় রাখতে সাহায্য করতে পারে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

১৭ মে ২০২১

উচ্চ রক্তচাপ বিষয়ে প্রশ্ন ও উত্তর

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV