নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

করোনায় মারা গেছেন ৬১ ও নতুন আক্রান্ত ১,৯১৪ জন

Share
Share

দেশে করোনাভাইরাস শনাক্তের ৪২৩তম দিনে ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৬১ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৩৬ ও নারী ২৫ জন। একই সময়ে নতুন করে এ রোগে আক্রন্ত হয়েছেন ১ হাজার ৯১৪ এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৭০ জন।

গতকালের চেয়ে আজ ৪ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৬৫ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১১ হাজার ৭০৫ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। গতকাল ও এর আগের দিন মৃত্যুর হার ছিল ১ দশমিক ৫২ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১১ জন এবং ষাটোর্ধ বয়সী ৪৪ জন রয়েছেন। এরমধ্যে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ৭ জন, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে ২ জন করে এবং খুলনা ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে রয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৩, বেসরকারি হাসপাতালে ১৬ এবং বাসায় ২ জন মৃত্যুবরণ করেছেন।

আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২১ হাজার ৯৮৪ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৯১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ১৯ হাজার ৪৩১ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৭৩৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ। আগের দিন এই হার ছিল ৮ দশমিক ৯৫ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ২৪ শতাংশ কম।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৫৫ লাখ ৪০ হাজার ৩৯৪ জনের নমুনা পরীক্ষায় ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৪০ লাখ ৮২ হাজার ২০১টি হয়েছে সরকারি এবং ১৪ লাখ ৫৮ হাজার ১৯৩টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮২ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩ দশমিক ৮৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৭০ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৩ হাজার ৮৩৪ জন। গতকালে চেয়ে আজ ৩৬ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৯৫ হাজার ৩২ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৭৮ শতাংশ। গতকাল এই হার ছিল ৯০ দশমিক ৫০ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২৮ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ৯১৪ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৯ হাজার ৪৫২ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৪৬২টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ৩৪৬টি ও বেসরকারি ৭৪টিসহ ৪২০টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ২১ হাজার ৯৮৪ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৯ হাজার ৪৩১ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৫৫৩টি নমুনা বেশি পরীক্ষা করা হয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

০৪ মে ২০২১

করোনায় মারা গেছেন ৬১ ও নতুন আক্রান্ত ১,৯১৪ জন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV