Share

পুরো শীতই ভালো কেটেছে। বর্তমানে শীত কমতে শুরু করেছে। এ সময় কাশির সমস্যায় ভুগছেন অনেকেই। শুকনো কাশির সঙ্গে থাকতে পারে গলা ব্যথা আর শ্বাসকষ্টও।

শীতের শেষ সময়ে যে শারীরিক সমস্যাগুলো দেখা দেয় তার মধ্যে শুকনো কাশি অন্যতম। অনেকসময় এই কাশির জন্য সারারাত ঘুমাতে পারেন না অনেকে। যার প্রভাব পড়ে শরীর ও কাজে। এ ধরনের কাশি সারাতে ব্যবহার করতে পারেন কিছু ঘরোয়া টোটকা।

আদা
ঠান্ডা ও কাশি সমস্যায় উপকারী একটি পথ্য আদা। দেড় কাপ পানিতে দুই টেবিল চামচ আদা কুচি করে নিন। ঢাকনা দিয়ে একটি পাত্রে সেদ্ধ করুন। পানিতে আদার রস পুরোপুরি মিশে গেলে নামিয়ে নিন। ছেঁকে পান করুন।

মধু
কাশির জন্য খুব ভালো ওষুধ মধু। এটি গলার খুসখুসে ভাব কমায় ও দ্রুত আরাম দেয়। মধু গরম বলে এটি ঠান্ডা প্রতিরোধ করে। কাশি সমস্যায় ভুগলে হালকা গরম পানিতে মধু মিশিয়ে পান করতে পারেন।

লবঙ্গ
রান্নাঘরে থাকা এই মশলাটিও কাশি সমস্যায় বেশ উপকারী। এক কাপ পানিতে লবঙ্গ ও আদা মিশিয়ে ১৫ মিনিট সেদ্ধ করুন। এই পানি দিয়ে গড়গড়া করলে কাশি কমবে। পাশাপাশি গলা ব্যথাও হবে প্রশমিত।

শীতের শেষে ঠান্ডার তীব্রতা অত বেশি না থাকলেও বাতাস রয়েছে। ঘরের বাইরে বের হলে তাই নিজের খেয়াল রাখুন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

07 February 2020

শুকনো কাশিতে করণীয়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV