জেনে রাখুন, সুস্থ থাকুনটিপস & ট্রিকস

জিহ্বার ফাঙ্গাস পরিষ্কারের তিন উপায়

Share
Share

ছোটদের পাশাপাশি বড়দেরও মুখের মধ্যে এক ধরনের ফাঙ্গাস পড়ে থাকে। যার ফলে জিহ্বার উপরে সাদা স্তর পড়ে। একে বলা হয় ওরাল ট্রাশ বা ইস্ট ইনফেকশন।
এতে জিহ্বায় যেমন ব্যথা হয় তেমনি নিঃশ্বাসে দুর্গন্ধও হয়ে থাকে। অ্যান্টিবায়োটিক ওষুধ যারা নিয়মিত খান তাদের ক্ষেত্রে জিহ্বায় এ ধরনের ফাঙ্গাস পড়তে পারে। এ সমস্যার সমাধান হিসেবে আপনি ভরসা রাখতে পারেন ঘরোয়া তিন উপায়ে। জেনে নিন জিহ্বার ফাঙ্গাস দূর করার সঠিক উপায়-

১. লবণ পানি
লবণে রয়েছে অ্যান্টিসেপ্টিক এবং ক্লিঞ্জিং উপাদানসমূহ। মুখের যাবতীয় সমস্যার সমাধান করতে তাই লবণ পানির জুড়ি মেলা ভার। এজন্য হালকা গরম পানিতে লবণ মিশিয়ে মুখে নিয়ে কুলকুচি করতে হবে কিছুক্ষণ। অতঃপর মুখ থেকে পানি ফেলে আবারো একই নিয়মে কুলকুচি করুন কয়েকবার।

২. বেকিং সোডা
দাঁতের ময়লা পরিষ্কারেও বেকিং সোডার তুলনা হয় না। ঠিক তেমনই জিহ্বার ফাঙ্গাস দূর করতে বেকিং সোডা হতে পারে ঘরোয়া এক মোক্ষম দাওয়াই। ২০০৯ সালের এক গবেষণায় জানা যায়, বেকিং সোডায় রয়েছে সোডিয়াম বাইকার্বোনেট যা ফাঙ্গাস সংক্রমণ দূর করে। এজন্য এক কাপ গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে মুখে নিয়ে কুলি করুন।

৩. টকদই
প্রচুর পরিমাণে প্রোবায়োটিক রয়েছে টকদইয়ে। ওরাল ব্যাকটেরিয়া ধ্বংসে প্রোবায়োটিক কাজ করে। এতে মুখে ভালো ব্যাকটেরিয়ার বিস্তার ঘটে, ফলে খারাপগুলো ধ্বংস হয়। এজন্য জিহ্বায় ফাঙ্গাস সংক্রমণ হলে প্রচুর টকদই খেতে হবে। এ সমস্যার সমাধানে দিনে অন্তত তিনবার টকদই খাওয়া উচিত।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

০৭ ফেব্রুয়ারি ২০২০

জিহ্বার ফাঙ্গাস পরিষ্কারের তিন উপায়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV