জেনে রাখুন, সুস্থ থাকুন

সিঁড়ি দিয়ে হেঁটে ওঠা-নামার উপকারিতা

Share
Share

আমরা সবাই সুস্থ থাকতে চাই। কিন্তু চাইলেই তো আর সুস্থ থাকা সম্ভব না, তার জন্য কয়েকটি নিয়ম মানা জরুরি। সেই সব নিয়মের মধ্যে প্রধান হলো স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং নিয়মিত ওয়ার্ক আউট করা।

এখনকার দিনে ব্যস্ত জীবনে আলাদা করে ওয়ার্ক আউটের জন্য সময় বের করা বেশ কঠিন। সেক্ষেত্রে দৈনন্দিন জীবনেই সামান্য কয়েকটি পরিবর্তন আনতে পারলে ফিট থাকা কঠিন কাজ না। তার মধ্যেই অন্যতম হলো লিফট বা এসক্যালেটরের অভ্যাস ভুলে সিঁড়ি ভেঙে হাঁটাচলা করা।

সিঁড়ি দিয়ে ওঠা-নামার কয়েকটি উপকারিতা জেনে নেয়া যাক:

* সিঁড়ি দিয়ে ওঠা ভালো একটি কার্ডিয়োভাস্কুলার একসারসাইজ। নিয়মিত সিঁড়ি ওঠার অভ্যাস থাকলে হৃদরোগের আশঙ্কা কমে। এছাড়া সিঁড়ি দিয়ে ওঠানামা করলে উচ্চরক্তচাপ এবং ডায়াবেটিসের ঝুঁকিও কমে যায়।

* সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করলে মেটাবলিজম রেট বাড়ে, যা ওজন কমাতে সাহায্য করে।

* লিফটের বদলে সিঁড়ি দিয়ে ওঠা বা গাড়ি একটু দূকে পার্ক করে কিছুটা পথ হেঁটে অফিস যাওয়া ফাংশনাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। এগুলেঅ আপনার জয়েন্ট ভালো রাখতে সাহায্য করে।

* প্রতিদিন অন্তত আটতলা পর্যন্ত হেঁটে উঠতে পারলে কম বয়সে মৃত্যুর আশঙ্কা অনেকটাই এড়ানো যায়। প্রতিদিন সাত মিনিট করে সিঁড়ি ভাঙতে পারলে হার্ট অ্যাটাকের আশঙ্কা ৩৩% কমে।

* সিঁড়ি দিয়ে ওঠানামা করলে অস্টিওরপোরোসিসের আশঙ্কাও কমানো যায়।

* যে কোনও রকমের ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের শরীরের সঙ্গে মনও ভালো রাখতে সাহায্য করে। সিঁড়ি ভাঙার ফলে আমাদের মানসিক স্বাস্থ্যও ভালো থাকে।

* সিঁড়ি দিয়ে ওঠানামা করলে আপনার হার্টের পাশাপাশি ফুসফুসও ভালো থাকবে। ফলে ফুসফুসের কাজ করার ক্ষমতা বাড়ে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চিকিৎসকদের সততা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ড্যাব মহাসচিবের

চিকিৎসা খাতে দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে চিকিৎসকদের সততা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব...

স্বাস্থ্যের নতুন ডিজি অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

Related Articles

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে...