খাদ্য ও পুষ্টিজেনে রাখুন, সুস্থ থাকুন

ক্যান্সারকেও দিতে পারে জবাব, টকমিষ্টি তেঁতুলের গুণ!

Share
Share

তেঁতুলের যেমন অনেক গুণ আছে তেমনি কিছু ক্ষেত্রে অপকারীও। সেগুলো কী কী?

তেঁতুলের নাম শুনলেই জিভে জল আট থেকে আটচল্লিশের। ছোটবেলায় লুকিয়ে আচার চুরির কথা মনে পড়ছে? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেসব অতীত। তেঁতুলের যেমন অনেক গুণ আছে তেমনি কিছু ক্ষেত্রে অপকারীও। সেগুলো কী কী? আগে উপকারের কথাই জানুন। ওবেসিটি কমিয়ে ঝরঝরে রাখে আপনাকে। হৃদস্পন্দন (Controlling Heartbeat) নিয়মিত রেখে হৃদরোগ হওয়ার সম্ভাবনাও কমায়। রেজ পাতে একটু তেঁতুল মানেই রোগপ্রতিরোধ ক্ষমতা (Immunity) অনেকটাই বেড়ে যাওয়া। আরও গুণ আছে। চোখ রাখুন সেসবে—

কেন খাবেন তেঁতুল : ভিটামিন সি, ই, বি ছাড়াও তেঁতুলে পাবেন ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ আর ফাইবার। আর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। সব মিলিয়ে মঙ্গল হি মঙ্গল হবে আপনার স্বাস্থ্যের।

১. ওবেসিটি ঝরবে: তন্বী হতে তেঁতুলের শরণ নিতেই পারেন। এর মধ্যে থাকা হাইড্রোসিট্রিক অ্যাসিড শরীর থেকে ফ্যাট ঝরাতে সাহায্য করে।

২. ক্যান্সার হ্যাজ আনসার:

ক্যান্সার রোধে তেঁতুল অপ্রতিরোধ্য। এর মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট আর টার্টারিক অ্যাসিড প্রচুর রয়েছে। যা ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা দেয়।

৩. সুগার বশে থাকে:

সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস কমায়। কার্বোহাইড্রেট তৈরি হতে দেয় না রক্তে। এর জন্য সকালে খালিপেটে তেঁতুলের রস খেতে পারেন সুগারের রোগীরা।

৪. লিভার ভালো রাখে:

তেঁতুলের গুণে লিভারের সমস্ত সমস্যা গায়েব। হজম হয় দ্রুত। ওজন ধরে ঝটপট।

৫. ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে:

এর মধ্যে থাকা আয়রন আর পটাশিয়াম লোহিত রক্ত কণিকার পরিমাণ বাড়িয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

৬. বিছে কামড়ালে তেঁতুলের প্রলেপ:
বিছে কামড়ানোর ব্যথা-জ্বালা কমায় তেঁতুলের রস।

বেশি খেলে সমস্যা হয়:

১. তেঁতুল টক ফল হওয়ায় বেশি খেলে অ্যাসিডিটি বাড়ে।

২. বেশি তেঁতুল খেলে ঋতুস্রাবের পরিমাণ বেড়ে যায়। বৃদ্ধি পায় রক্ত সঞ্চালনের গতিও। এতে শরীরে রক্তের ঘাটতি দেখা দেয়। রক্ত সঞ্চালনের বেগ বেড়ে গেলে শরীরের পক্ষে তা অত্যন্ত ক্ষতিকর।

৩. গর্ভধারণেও তেঁতুলের ভূমিকা রয়েছে। অতিরিক্ত তেঁতুল খেলে গর্ভপাতের আশংকা থেকে যায়।

৪. বেশি তেঁতুল খাওয়া মানেই চর্মরোগ, ত্বক কালচে হয়ে যায়, কালচে ছোপ ধরে, ব্রণ-ফুসকুড়ির হামলা বাড়ে। ত্বকের ঔজ্জ্বল্য কমে।

৫. শরীরে গ্লুকোজের মাত্রা বেশি কমে যাওয়াটাও ভালো না। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডায়াবেটিকরা তেঁতুল খাবেন।

৬. কিছু ওষুধের সঙ্গে তেঁতুল একেবারেই চলে না। কিছু ওষুধ খাওয়ার আগে বা পরে তেঁতুল খেলে ওষুধের কার্যক্ষমতা নষ্ট হয়। তাই অসুস্থ ব্যক্তির ডাক্তারবাবুর পরামর্শ মেনে তেঁতুল খাওয়া উচিত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে...

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার...

ইচ্ছেমতো ওষুধ নয়

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। কিন্তু সঠিক নিয়মে...

ওষুধ সেবনে যেসব ভুলে হতে পারে ভয়াবহ বিপদ

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। তবে চিকিৎসকের পরামর্শ...

পুরুষদেরও মেনোপজ হয়, কত বয়সে জানেন? লক্ষণ কী কী

‘মেনোপজ’ বা ঋতুবন্ধ শব্দটা শুনলেই মাথায় আসে মহিলাদের কথা! তবে পুরুষেরও যে...