স্বাস্থ্য সংবাদ

কিডনি ৫০ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আগ পর্যন্ত উপসর্গ দেখা যায় না

Share
Share

কিডনি রোগকে নীরব ঘাতক বলা হয়, কারণ কিডনির প্রায় ৫০ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আগ পর্যন্ত অনেক ক্ষেত্রেই দৃশ্যমান কোনো উপসর্গ দেখা যায় না। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধি খুবই জরুরি।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক প্রফেসর ডা. আছিয়া খানম।

রোববার (৮ মার্চ) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে উইমেন ইন নেফ্রোলজি শীর্ষক বিশেষ আলোচনা সভায় দেশের খ্যাতনামা সাতজন নারী কিডনি বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন।

কিডনির সুস্থতা বজায় রাখতে এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে কিডনি ফাউন্ডেশনের সহকারী অধ্যাপক ডা. ফারনাজ নবি রিমা বলেন, শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ, তরল ও লবণের ভারসাম্য বজায় রাখা এবং শরীরের সামগ্রিক স্বাস্থ্যের জন্য কিডনির যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।

নারীদের মধ্যে সাধারণ একটি সমস্যা হিসেবে ইউরিন ইনফেকশনের প্রসঙ্গ তুলে ধরে কন্টিনেন্টাল হাসপাতালের কনসালটেন্ট ডা. সেলিনা আক্তার বলেন, বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI) হলে তা অবহেলা করা উচিত নয়, কারণ এ ধরনের সংক্রমণ দীর্ঘমেয়াদে ক্রনিক কিডনি ডিজিজ (CKD)-এর দিকে গড়াতে পারে।

গর্ভাবস্থা সম্পর্কিত ঝুঁকির বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাধবী কর্মকার বলেন, গর্ভাবস্থাজনিত কিছু জটিলতা যথাসময়ে চিকিৎসা না করলে তা কিডনি বিকল হওয়ার মতো গুরুতর অবস্থার দিকে যেতে পারে।

বারডেমের সহযোগী অধ্যাপক ডা. মেহরুবা আলম অনন্যা বলেন, কিডনি ফেইলিউর থাকলে গর্ভাবস্থায় নানা জটিলতা তৈরি হতে পারে এবং অনেক ক্ষেত্রে গর্ভের শিশুর জীবন ঝুঁকির মুখে পড়ে।

নারীদের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ পর্যায় মেনোপজের প্রভাব সম্পর্কে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্ট ডা. মারজোয়া হুমায়রা মেখলা বলেন, মেনোপজের পর হরমোনগত পরিবর্তনের কারণে নারীদের মধ্যে CKD-এর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে, তাই এ সময় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি।

ল্যাবএইডের কনসালটেন্ট ডা. নওরীন আমিন গুলশান বলেন, অনেকেই ডাক্তারের পরামর্শ ছাড়াই ব্যথানাশকসহ বিভিন্ন ওষুধ সেবন করেন, যা দীর্ঘমেয়াদে কিডনির ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞরা আরও বলেন, নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হলে পরিবার ও সমাজও সুস্থ থাকে। তাই কিডনি রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সকলের জন্য সমান চিকিৎসা সুবিধা নিশ্চিত করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ দেশে নারী নেফ্রোলজিস্টদের নেতৃত্ব ও অবদানকে আরও শক্তিশালী করবে বলেও মত প্রকাশ করেন।

পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সামিয়া নাজ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

০৮ মার্চ ২০২৬

কিডনি ৫০ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আগ পর্যন্ত উপসর্গ দেখা যায় না

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV