জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

ত্বক সমস্যা সমাধানে পেঁয়াজের যত ব্যবহার

Share
Share

অতি পরিচিত একটি মসলা পেঁয়াজ। রোজকার রান্নায় এ উপাদানটি না হলে যেন চলেই না। ফ্ল্যাভোনয়েড আর অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ এই উপাদানটি কিন্তু কেবল খাবারের স্বাদই বৃদ্ধি করে না। ত্বকের যত্নেও বেশ কার্যকর এটি।

পেঁয়াজে থাকা উপকারী উপাদানগুলো ত্বকের কোষকে ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। ত্বকের নানা সমস্যায় তাই ব্যবহার করতে পারেন উপকারী এই উপাদানটি।

আসুন জেনে নিই ত্বকের যত্নে পেঁয়াজের কিছু ব্যবহার…

ত্বক উজ্জ্বল করতে:

অযত্ন আর অবহেলায় ত্বক হয়ে পড়ে নিষ্প্রাণ আর প্রাণহীন। নিয়মিত পেঁয়াজের রস ব্যবহার ত্বকে সজীবতা ফিরে আসে। এর অ্যান্টি অক্সিডেন্ট আর ভিটামিন উপাদান ত্বকের প্রাণ ফিরিয়ে আনে ঝটপট। সেসঙ্গে ত্বককে করে উজ্জ্বল।

ত্বকের দাগ দূর করতে:

পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। শরীরে যেকোনো কালো দাগ, পিগমেন্টেশন কমাতে তাই এটি বেশ কার্যকর। পেঁয়াজ থেতলিয়ে কিংবা ব্লেন্ড করে রস বের করে নিন। তার সঙ্গে মেশান এক চিমটি হলুদ। এই মিশ্রণটি প্রতিদিন মুখে ম্যাসেজ করুন। ত্বকের সব দাগ দূর হয়ে যাবে।

বয়সের ছাপ কমাতে:

ত্বকে তারুণ্যের ছাপ ধরে রাখতে চান? তবে রূপচর্চায় পেঁয়াজ ব্যবহার করুন। মুখে পেঁয়াজের রস লাগালে ত্বকের কোষগুলোর রক্ত সংবহন ক্ষমতা বেড়ে যায়। যার ফলে ত্বকে ফুটে ওঠে তারুণ্যের ভাব। একটি মাঝারি পেঁয়াজ নিয়ে তার রস বের করে নিন। তুলোতে ওই রস ভিজিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবে ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে যাবে।

ব্রণ সমস্যায়:

ত্বক থেকে ব্রণ সারাতে পেঁয়াজের জুড়ি নেই। এক টেবিল চামচ পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে নিন এক টেবিল চামচ অলিভ অয়েল বা আমন্ড অয়েল। এই প্যাক মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসেজ করুন। ১৫ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। ব্যস, ব্রণ তো দূর হবেই সেসঙ্গে কমবে সংক্রমণও।

রান্নার পাশাপাশি তবে ব্যবহার করুন উপকারী এই মসলা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট বাজারের আমিন মার্কেটের অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়। সভায়...

ঈদের ছুটির মাঝেও বিএমইউর বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান, চালু আছে এক্সরে সিটিস্ক্যান সেবা

পবিত্র ঈদ উল ফিতর ২০২৬-এর ছুটির মাঝে আজ বৃহস্পতিবার ১৯ মার্চ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে ৬ শত ৮৫ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা...

Related Articles

হাম রোগীদের জন্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা দেবে গণস্বাস্থ্য

ঢাকায় হামের রোগীদের জন্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে গণস্বাস্থ্য নগর...

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কানাডায় ওষুধ রপ্তানি শুরু করল নেভিয়ান লাইফ সায়েন্স

বাংলাদেশ থেকে কানাডায় ওষুধ রপ্তানির ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে নেভিয়ান লাইফ সায়েন্স...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

২৯ সেপ্টেম্বর ২০১৯

ত্বক সমস্যা সমাধানে পেঁয়াজের যত ব্যবহার

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV