কর্মজীবী মায়ের শিশুর যত্ন

কর্মজীবী মায়ের শিশুর যত্ন
Share

যত দিন সম্ভব মেটারনিটি লিভ নেওয়ার চেষ্টা করুন। প্রথম পর্যায়ে নবজাতকের সঙ্গে সময় কাটানো খুব গুরুত্বপূর্ণ।
– কাজে যোগ দেওয়ার পর বুকের দুধ বন্ধ করে কৌটার দুধে বাচ্চাকে সম্পূর্ণভাবে অভ্যস্ত করে তোলার কথা ভাববেন না। প্রতিদিন বের হওয়ার আগে এবং বাড়ি ফিরে নিয়ম করে অবশ্যই ওকে বুকের দুধ দিন।
– বেরোনোর আগে বুকের দুধ চেপে বের করে একটা পরিষ্কার বাটিতে রেখে যেতে পারেন। আপনার অনুপস্থিতিতে ওই দুধ আপনার বাচ্চা অনায়াসে খেতে পারবে। সাধারণ তাপমাত্রায় ছয় ঘণ্টা আর রেফ্রিজারেটরে রাখলে ২৪ ঘণ্টা এ দুধ ব্যবহারযোগ্য থাকে। ফোটানোরও কোনো প্রয়োজন নেই। এতে বাচ্চার ক্ষতির কোনো আশঙ্কা নেই।
– বাচ্চাকে বুকের দুধ পান করানো নিয়ে কোনো সংশয় রাখবেন না। বুকের দুধ বাচ্চার শরীরে প্রয়োজনীয় রোগ প্রতিরোধক্ষমতা গড়ে তোলে।
– প্রেগন্যান্সির সময় মহিলাদের শরীরে যে ফ্যাট জমে, ব্রেস্টফিডিং করানোর সময় ব্রেস্ট মিল্কের মধ্য দিয়ে সেই ফ্যাট অনেকটাই বেরিয়ে যায়। তার ফলে পোস্ট-প্রেগন্যান্সি স্টেজে মহিলাদের পক্ষে ফিগার ঠিক রাখাও বেশ সহজ হয়।
– বাচ্চাকে যত নিজের কাছাকাছি রাখবেন তত সে নিজের মায়ের শরীরের গন্ধ, হাতের স্পর্শ চিনতে পারবে এবং মায়ের সঙ্গেও একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠবে।
লেখক : অধ্যাপক ডা. মাহমুদ এ চৌধুরী আরজু
নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজ

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ইমোশনাল স্ট্রেস প্রতিরোধে খাদ্যাভ্যাস ও ব্যায়াম

দিনের শুরুটা হয় ব্যস্ততা দিয়ে। অফিস, পড়াশোনা, সংসার, অর্থনৈতিক চাপ, সম্পর্কের টানাপোড়েন...

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা...

১ জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১...

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

17 April 2011

কর্মজীবী মায়ের শিশুর যত্ন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV