খাদ্য ও পুষ্টিজেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে যেসব খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী

Share

দিনটি কেমন যাবে তা নির্ভর করে কোন খাবার দিয়ে দিন শুরু করছেন তার ওপর। দিনের শুরুটা ভারি খাবার দিয়ে শুরু করা স্বাস্থ্যের পক্ষে ভালো। তবে ঘুম থেকে উঠেই তা করা ঠিক নয়। শুরুতে হালকা কোনও খাবার খেয়ে তার ঘণ্টা খানেক পর যদি ভারি নাস্তা করেন তাহলে শরীরের বিপাক হার বেশি ভালো কাজ করবে।

সকালে উঠে হালকা নাশতা করে দিন শুরু করা স্বাস্থ্যকর। পেট ভরে খাওয়া ঠিক নয়। রাতের ঘুমের পর বা দীর্ঘ বিশ্রামের পর পুরো শরীর জাগতে কিছুটা সময় নেয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, দিনের শুরুতে হালকা গরম পানি ও হালকা নাশতা দিয়ে শুরু করা উচিত। এতে শরীরের বিপাক-প্রক্রিয়া ঠিক থাকে। দিনের প্রথম খাবার বা নাশতার আগে স্বাস্থ্যকর কিছু খাবার দিয়ে সকাল শুরু করতে পারে।

ভারতের মুম্বাইভিত্তিক পুষ্টিবিদ রুপালি দত্ত বলেন, সকাল শুরুর জন্য সঠিক খাবার পছন্দ করা গুরুত্বপূর্ণ। সকালে ঘুম থেকে জাগার দুই ঘণ্টা পরে নাশতা খাওয়া উচিত। এর আগে কিছু খাবার বা পানীয় খেতে পারেন। খালি পেটে যেসব খাবার খেলে স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়-

হালকা গরম পানির সাথে মধু
প্রতিদিন সকালে মধু খেলে ওজন কমে। বিশেষ করে সকালে খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে তা ওজন কমাতে সাহায্য করে। এ ছাড়া এতে যকৃৎ পরিষ্কার থাকে। শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে মধু। মধুতে আছে প্রচুর পরিমাণে খনিজ, ভিটামিন ও এনজাইম, যা শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। এ ছাড়া প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে ঠান্ডা, কফ, কাশি ইত্যাদি সমস্যা কমে যায়। প্রতিদিন এক গ্লাস মধু-পানি পান করলে অ্যাসিডিটির সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। মধুর অ্যান্টিসেপ্টিক গুণ পাকস্থলীর মিউকাসের নিঃসরণ ঘটায়, যা জ্বালাপোড়া মুক্ত করে।

সকালে খেতে পারেন ভেজানো কাঠবাদাম
ভিটামিন ও খনিজে ভরা কাঠবাদাম। পানিতে ভেজালে পুষ্টিগুণ বেড়ে যায়। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর ৫-১০টি কাঠবাদাম খাওয়া যায়। সকালে এটি পুষ্টি জোগানোর পাশাপাশি সারা দিন রুচি বাড়ায়। বিশেষজ্ঞদের মতে, কাঠবাদামের বাদামি আবরণে ট্যানিন নামের উপাদান থাকে, যা পুষ্টি শোষণ করে। কাঠবাদাম ভেজানো হলে খোসা সহজে খুলে যায় এবং সহজে পুষ্টি বের হয়।

আমলকীর জুস
সকালে খালি পেটে আমলকীর জুস খেতে পারেন। তবে এই জুস খাওয়ার পর ৪৫ মিনিট পর্যন্ত কফি বা চা না খাওয়া ভালো। আমলকীতে প্রচুর ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আয়ুর্বেদশাস্ত্রে বলা হয়, নিয়মিত আমলকী খেলে জীবনের দৈর্ঘ্য বাড়ে। আমলকীর ভেষজ গুণ অনেক। আমলকীর রস যকৃৎ, পেটের পীড়া, অজীর্ণ, হজমি ও কাশিতে বিশেষ উপকারী। আমলকীতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সর্দিকাশি ঠেকাতে পারে। আয়ুর্বেদশাস্ত্রেও আমলকীর জুসের গুণ বর্ণনা করে বলা হয়েছে, শরীরের সব ধরনের ক্রিয়ার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারে তা। প্রতিদিন খালি পেটে এই জুস খেলে হজম ভালো হয়, চোখের দৃষ্টিশক্তি বাড়ে।

পেঁপে
প্রতিদিন সকালে খালি পেটে পেঁপে খেতে পারেন। পেঁপে খেলে পেট পরিষ্কার হয় এবং অন্ত্রের নড়াচড়া বাড়ে। পেঁপে খাওয়ার পর এক ঘণ্টা কিছু না খাওয়া ভালো। শরীরে বাজে কোলস্টেরলের প্রভাব কমায় পেঁপে। পেঁপে খেলে ওজন কমে, ত্বক পরিষ্কার হয়। অ্যান্টিঅক্সিডেন্ট আর নানা উপকারী উপাদানে ভরপুর পেঁপে খেলে একদিকে স্বাস্থ্য যেমন ভালো থাকে, তেমনি চুল আর ত্বকের জন্যও উপকারী। প্রচুর পরিমাণ আঁশ, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট আছে পেঁপেতে। এই উপাদানগুলো রক্তনালিতে ক্ষতিকর কোলেস্টেরল জমতে বাধা দেয়। তাই হৃৎস্বাস্থ্য সুরক্ষায় এবং উচ্চরক্তচাপ এড়াতে পেঁপে খেতে পারেন নিয়ম করে। শরীরের মেদ ঝরাতে যাঁরা তৎপর, তাঁদের খাদ্যতালিকায় পেঁপে রাখুন। একদিকে যেমন কম ক্যালরি আছে, অন্যদিকে থাকা আঁশ পেট ভরা রাখতে সাহায্য করে। তাই ওজন নিয়ন্ত্রণে সবজি হিসেবে পেঁপে অনন্য। দেহের রোগ প্রতিরোধব্যবস্থা জোরদারে ভূমিকা রাখে পেঁপে। নিয়মিত পেঁপে খেলে সাধারণ রোগবালাই দূরেই থাকে। কোলন ও প্রোস্টেট ক্যানসার প্রতিরোধে এটি উপকারী।

তরমুজ
খালি পেটে তরমুজ খাওয়া যেতে পারে। এ জন্য সকালে তরমুজ খাওয়া ভালো। এতে ক্যালরি কম, কিন্তু ইলেকট্রোলাইটস বেশি। প্রতিদিন দুই কাপের মতো তরমুজ খেলে শরীরে ভিটামিন এ এবং ভিটামিন সির চাহিদা মেটে। এতে থাকা পটাশিয়াম শরীরে ফ্লুইড ও মিনারেলসের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এ ছাড়া অ্যাজমার মতো রোগ এবং ব্যথা উপশমে তরমুজ উপকারী। তরমুজের থাকা বিশেষ কয়েক ধরনের অ্যামাইনো অ্যাসিড ক্রমাগত নাইট্রিক অক্সাইড তৈরি করে রক্তের স্বাভাবিক কার্যপ্রণালি বজায় রাখে।

খেজুর
শরীরে দ্রুত শক্তি জোগাতে পারে খেজুর। দিনের শুরুতে খেজুর খেতে পারেন। খেজুরে প্রচুর দ্রবণীয় আঁশ থাকে, যা হজম প্রক্রিয়ার জন্য ভালো। কোষ্ঠকাঠিন্য ও পেটের সমস্যা দূর করতে পারে খেজুর। খেজুর হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বাড়ায়। রক্তপ্রবাহে গতি সঞ্চার করে। অল্প কয়েকটা খেজুর খেলে ক্ষুধার তীব্রতা কমে যায়। এই ফল পাকস্থলীকে কম খাবার গ্রহণে উদ্বুদ্ধ করে। অন্যদিকে, শরীরের প্রয়োজনীয় শর্করার ঘাটতি পূরণ করে দেয়। ফলে মুটিয়ে যাওয়া প্রতিরোধ করে। খেজুরে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা হাড়কে মজবুত করে। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের সমতা রক্ষা করে।

জিরা ভিজানো পানি
যদি কারও পিসিওডি বা থাইরয়েডের সমস্যা থাকে তাহলে অবশ্যই রাতে ঘুমোনোর আগে এক গ্লাস পানিতে কিছু জিরা ভিজিয়ে রাখুন। সকালে উঠে সেই পানি ছেঁকে খালি পেটে খান। এতে শরীরের হরমোনের ভারসাম্য বজায় থাকবে এবং বিপাক হারও বাড়বে।

তথ্যসূত্র: এনডিটিভি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের...

Related Articles

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে এআই সমন্বিত গবেষণা কার্যক্রমের উদ্বোধন

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে “বাংলাদেশে...

রাজধানীতে ৫ দিনব্যাপী ঠোঁট-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্প। ‘নতুন...

কার্ডিয়াক স্টেন্টের দাম কমাল সরকার, নতুন মূল্যতালিকা প্রকাশ

সংশোধিত মূল্যতালিকায় দেখা গেছে, বহুল ব্যবহৃত কয়েক ধরনের স্টেন্টের দাম প্রায় ৩...

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

ঔষধ প্রশাসনের অনুমতি ছাড়া সাপ্লিমেন্ট পণ্য আমদানির এলসি না খোলার নির্দেশ

ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠানের সাপ্লিমেন্ট জাতীয় পণ্য আমদানির ক্ষেত্রে...

03 January 2022

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে যেসব খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV