যৌন স্বাস্থ্য

আমার পিতা অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত

Share
Share

সমস্যা : কিছুদিন ধরে আমার বাবা মেরুদণ্ডের ভেতরে ব্যথা অনুভব করছেন এবং মল ত্যাগের সময় রক্তক্ষরণ হচ্ছে। দু’সপ্তাহ তার পিতার ওজন প্রায় ৮ কেজি কমে গেছে। এর আগে তিনি আলসার ও পাইলস রোগে ভুগছিলেন।

স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করেও তেমন কোনো ফল না পাওয়ায় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে বিভিন্ন ধরনের পরীক্ষা করে জানতে পারেছি আমার পিতা অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত। এ রোগের সমাধান ও করণীয় কী?
মোঃ সাইফুল ইসলাম (৫৩) সিরাজগঞ্জ সদর

সমাধান : বর্ণনা শুনে ধারণা হচ্ছে আপনার পিতা অগ্নাশয়ের ক্যান্সারে আক্রান্ত এবং সম্ভবত মেরুদণ্ডের হাড়ে তা ছড়িয়েও পড়েছে। এ বিষয়ে আরও বিস্তৃতভাবে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে। মলদ্বার দিয়ে তাজা রক্ত যাওয়ার কারণ হিসেবে তিনি তার পিতার পাইলস রোগের কথা উল্লেখ করেছেন। এ অবস্থায় অগ্ন্যাশয়ের সমস্যা থাকে ভিন্ন প্রকৃতির। অগ্ন্যাশয়ের ক্যান্সারের চিকিৎসার প্রথমত রোগের বিস্তৃতি জেনে চিকিৎসার পদ্ধতি এবং ধরন নির্ধারণ করে থাকেন ক্যান্সার বিশেষজ্ঞরা। প্রচলিত চিকিৎসার মধ্যে রোগের স্তর ও বিস্তৃতিভেদে সার্জারি, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি_ এই তিনটির যে কোনো একটি বা একাধিক পদ্ধতি গ্রহণের প্রয়োজন হতে পারে। আর পাইলসের জন্য কোলেরেস্টাল সার্জারি বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শক্রমে ব্যান্ড, ইনজেকশন কিংবা সার্জারির সহায়তা নেওয়া যেতে পারে।
অধ্যাপক ডা. মোঃ হাফিজুর রহমান আনসারী
ক্যান্সার বিশেষজ্ঞ, পরিচালক ও অধ্যাপক
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করেছে। বিশ্ব শ্রবণ দিবস (৩ মার্চ) উপলক্ষ্যে আয়োজিত এই...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও...

Related Articles

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

অবিবাহিতদের তুলনায় বিবাহিত পুরুষদের বয়স বাড়ে ধীরে, তবে…

বৈবাহিক সম্পর্ক ও লিঙ্গের উপর নির্ভর করে বয়স বাড়বে কি বাড়বে না।ইন্টারন্যাশনাল...

কোন বয়সে বিয়ে করলে বাড়ে পুরুষের আয়ু?

বিয়ে সবার জীবনেরই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে কোন বয়সে বিয়ে করা উচিত,...

সহজ-সরল ভাষায় যৌনশিক্ষা নিয়ে বই ‘সেক্স এডুকেশন’

যৌনশিক্ষার প্রয়োজনীয়তা যে আছে, সেটা নিয়ে তর্ক-বিতর্ক থাকলেও বাস্তবতা আমাদের অনুধাবন করতে...

নিরাপদ যৌন স্বাস্থ্য শিক্ষা সচেতনতায় তারুণ্যের আইকন ডা. নুসরাত জাহান দৃষ্টি

শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা একটি আবশ্যকীয় বিষয়। বিশেষ করে বাংলাদেশের মানুষের...

মেয়েদের শারীরিক চাহিদা কত বছর বয়স পর্যন্ত থাকে

বিবাহিত জীবনে দম্পতিদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ানোর অন্যতম একটি মাধ্যম হচ্ছে সম্পর্ক। শারীরিক...

চেহারা সুন্দর ও তরতাজা করতে যা করবেন, যা করবেন না

তরতাজা এবং সুন্দর থাকতে কে না চয়? তার জন্য বিশেষ কোন পরিশ্রমের...