নির্বাচিত

কৃত্রিম হাড় তৈরি করল ইরান

Share
Share

মানব দেহের জন্য কৃত্রিম হাড় তৈরি করলো ইরান। প্রথমবারের মতো ইরান এ ক্ষেত্রে সাফল্য অর্জন করলো। ইরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা থ্রিডি প্রিন্টিং ব্যবস্থার মাধ্যমে এই হাড় তৈরি করেন।

শনিবার দেশটির রাজধানী তেহরানে শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কৃত্রিম হাড় উন্মোচন করা হয়। ইরান ভিত্তিক সংবাদ সংস্থা পার্স টুডে এমন খবর প্রকাশ করেছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ অগাজানি সাংবাদিকদের বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান চিকিৎসা ও বৈজ্ঞানিক ক্ষেত্রে একের পর এক সাফল্য পাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এর মধ্যেই পাঁচজন রোগীর দেহে কৃত্রিম হাড় বসানো হয়েছে এবং তা সঠিকভাবে কাজ করছে। মানুষের দেহের হাড়ে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে সেখানে এই কৃত্রিম হাড় বসিয়ে দিয়ে সমস্যা দূর করা সম্ভব হবে।’

প্রসঙ্গত, ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর চিকিৎসা ও বৈজ্ঞানিক ক্ষেত্রে দেশটি ব্যাপক উন্নতি লাভ করেছে। উন্নত চিকিৎসা নিতে বিদেশিদের ইরানে আসার হারও দিন দিন বাড়ছে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...