Home নির্বাচিত কৃত্রিম দাঁতের প্রকারভেদ
নির্বাচিত

কৃত্রিম দাঁতের প্রকারভেদ

Share
Share

দাঁত অতি ক্ষুদ্র অঙ্গ হলেও এর গুরুত্ব অনেক বলে দাঁত হারালে আবার তা ফিরে পেতে মানুষ অস্থির হয়ে যায়। শুধু যে উপযুক্ত চর্বনের মাধ্যমে খাবারের স্বাদ ও হজমের কাজেই দাঁত সীমাবদ্ধ তা নয়, স্পষ্ট উচ্চারণে, মুখের আকৃতি ঠিক রাখতে, অন্য দাঁত ফাঁকা না হওয়া সর্বোপরি ব্যক্তিত্ব প্রকাশেও দাঁতের গুরুত্ব অনেক বেশি।
কৃত্রিম দাঁত সংযোজনের মধ্যে উল্লেখযোগ্য পদ্ধতিগুলো হচ্ছে—

১. খোলাযোগ্য দাঁত: সাধারণত অ্যাক্রাইলিক বা এর সঙ্গে ধাতব সংমিশ্রণের কারণে এ-জাতীয় দাঁতের প্রধান অসুবিধা হচ্ছে, এটি রাতে খুলে রাখতে হয়। সঙ্গে বড় একটি প্লট থাকায় অস্বস্তি হয় এবং তুলনামূলক দ্রুত ক্ষয় হয়। আর সুবিধা হচ্ছে, এর তৈরি প্রণালি সহজ ও খরচ কম।

২. অনড় দাঁত বা ব্রিজ: বিশেষ ধরনের ধাতব বা এর সঙ্গে অবিকল দাঁতের রং মিলিয়ে পোরসেলিন পদার্থ দিয়ে তৈরি এই দাঁত প্রকৃত দাঁতের মতোই আরামদায়ক। এটি তৈরিতে পাশের দাঁতে কিছু পরিবর্তন করতে হলেও তার ওপর কৃত্রিম মুকুট বসানো হয় বলে তাতে কোনো কষ্ট বা ক্ষতি হয় না, তৈরি প্রণালি অপেক্ষাকৃত জটিল ও ব্যয়বহুল হলেও প্রকৃত দাঁতের মজা পাওয়া যায়।

৩. ইমপ্ল্যান্ট: বিশেষ ধরনের সার্জারির মাধ্যমে চোয়ালের হাড়ের মধ্যে ধাতব স্ক্রু বসিয়ে তার ওপর কৃত্রিম দাঁত লাগানো হয়। সে ক্ষেত্রে রোগীর শারীরিক অবস্থা, চোয়ালের হাড়ের গঠন, দাঁত পরিষ্কারে বিশেষ যত্নবানসহ অনেক কিছু নির্ভর করে। কিছুটা ব্যয়বহুল হলেও এ পদ্ধতিতে কৃত্রিম দাঁত প্রকৃত দাঁতের মতোই কাজ করে।
মো. আসাফুজ্জোহা
মুখ ও দাঁতের চিকিৎসক

Share

Don't Miss

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

রোগীর আস্থা অর্জন ও অসন্তুষ্টি দূর করাই একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো....

মেডিসিন-ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতির আহ্বান

দেশে প্রতিবছর স্ট্রোক, হার্ট অ্যাটাক, পক্ষাঘাতগ্রস্ততা এবং শারীরিক প্রতিবন্ধকতায় বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে শুধু হাসপাতালে ওষুধনির্ভর চিকিৎসা গ্রহণের পরও এসব রোগী অনেক...

Related Articles

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিসিএস হেলথ ফোরাম নেতাদের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

নারী স্বাস্থ্য রক্ষা এবং বিশেষত পিসিওএস (PCOS) ও বন্ধ্যাত্ব চিকিৎসায় অসামান্য অবদানের...

মেডিকেল-ডেন্টালের সাবেক ছাত্রদলের নেতাদের ইফতার মাহফিল

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দেশসেবার সুযোগ লাভের শুকরিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...