Home নির্বাচিত ‘অজানা রোগ নয়, ঠাকুরগাঁওয়ে ৫ মৃত্যু নিপাহ ভাইরাসে’
নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

‘অজানা রোগ নয়, ঠাকুরগাঁওয়ে ৫ মৃত্যু নিপাহ ভাইরাসে’

Share
Share

 

বাদুড়বাহিত নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই পরিবারের পাঁচজন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এবং ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসের পৃথক তদন্তে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. আবু মো. খয়রুল কবির আজ সোমবার সকালে তার কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন,‘কোন অজানা রোগ নয়,বাদুরবাহিত নিপাহ ভাইরাসেই বালিয়াডাঙ্গীতে ২০ দিনের ব্যবধানে একই পরিবারের পাঁচজন মারা গেছেন।
ডা. আবু মো. খয়রুল কবির বলেন, রোগের কারণ অনুসন্ধানে গত ২৫ ফেব্রুয়ারি আইইডিসিআর’র পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম বালিয়াডাঙ্গীতে এসে মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ শুরু করেন। পরবর্তীতে চার সদস্যের আরও আরেকটি টিম ঘটনাস্থলে পৌঁছেন।
তিনি বলেন,উভয় টীমই গত ১ মার্চ পর্যন্ত বিভিন্ন এলাকায় তদন্ত কাজ পরিচালনা করে জানতে পারেন মৃত ব্যক্তিদের সকলের জ্বর, মাথা ব্যথা, বমি ও মস্তিষ্কে ইনফেকশনের (এনসেফালাইটিস) উপসর্গ ছিল। মৃত ৫ জনের মধ্যে একজনের নমুনা সংগ্রহ করা সম্ভব হয় এবং ওই নমুনায় নিপাহ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
সিভিল সার্জন উল্লেখ করেন,বিভিন্ন সময় মৃত ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা তৈরি এবং তাদের স্বাস্থ্যের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে আইইডিসিআর।
বাদুড়ের খাওয়া খেজুরের রসের মাধ্যমে ও আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়াতে পারে বলেও তিনি জানান ।
এ সময় শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. শাহজাহান নেওয়াজ, মেডিসিন কনসালটেন্ট ডা. তোজাম্মেল হক ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার আহবায়ক আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।

 

Share

Don't Miss

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

রোগীর আস্থা অর্জন ও অসন্তুষ্টি দূর করাই একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো....

মেডিসিন-ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতির আহ্বান

দেশে প্রতিবছর স্ট্রোক, হার্ট অ্যাটাক, পক্ষাঘাতগ্রস্ততা এবং শারীরিক প্রতিবন্ধকতায় বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে শুধু হাসপাতালে ওষুধনির্ভর চিকিৎসা গ্রহণের পরও এসব রোগী অনেক...

Related Articles

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিসিএস হেলথ ফোরাম নেতাদের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মঙ্গলবার থেকে সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ

মঙ্গলবার (১০ মার্চ) থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত...

‘নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালু করা হবে’

দেশের জনগনের জন্য ডিজিটাল স্বাস্থ্য (ই-হেলথ) কার্ড চালু করা হবে। বিশেষভাবে স্থানীয়...

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এফ...